জাপান ম্যাচ ও এশিয়ান গেমসের দল ঘোষণা করল ভারত

Must Read

ওয়েব ডেস্ক: এশিয়ান গেমস এবং তার আগে জাপানের বিরুদ্ধে একটা টি২০ ম্যাচের দল ঘোষণা করল ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। দলে চমক বলতে সেই অর্থে কিছু নেই। চোট পেয়ে ছিটকে যাওয়া বরুণ চক্রবর্তীর জায়গায় বিপরাজ নিগমকে নেওয়ার কথা আগেই জানানো হয়েছিল।

দলের অধিনায়ক প্রত্যাশিতভাবেই শ্রেয়স আইয়ার। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন তিলক বর্মা। দলে দুজন উইকেটকিপার রাখা হয়েছে, সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান। অলরাউন্ডার আছেন তিনজন, শিবম দুবে, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। প্রথম একাদশে শিবম দুবে থাকবেন, অক্ষর এবং ওয়াশিংটনের মধ্যে একজন খেলবেন এবং সম্ভবত অক্ষরই অগ্রাধিকার পাবেন।

রিস্ট স্পিনার হিসেবে রয়েছেন রবি বিষ্ণোই এবং বিপরাজ নিগম। বরুণ চক্রবর্তী থাকলে প্রথম একাদশে তিনিই খেলতেন। বিষ্ণোই এবং নিগমের মধ্যে কে খেলবেন তা এখনই বলা শক্ত। বিষ্ণোইয়ের অভিজ্ঞতা প্রচুর সেখানে নিগম একেবারে আনকোরা। কিন্তু নিগম লেগস্পিন করার পাশাপাশি ব্যাটিংটাও করতে জানেন, সেটা তাঁর পক্ষে যেতে পারে।

আরও পড়ুন: ফের ড্র ম্যান ইউয়ের, পাঁচ গোল দিল হালান্ডের ম্যান সিটি

দলের দুই জেনুইন পেসার হলেন জসপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং। শিবম দুবেও জোরে বোলার হিসেবে কাজে আসতে পারেন। প্রসঙ্গত, আগামিকাল অর্থাৎ ২২ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে ঐতিহাসিক টি২০ ম্যাচ খেলা হবে। এই প্রথমবার ক্রিকেটের মঞ্চে দুই দেশের দেখা হচ্ছে। এশিয়ান গেমসে ভারত কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করছে, সেই ম্যাচ ২৮ সেপ্টেম্বর।

এশিয়ান গেমস ও জাপান ম্যাচের জন্য ভারতীয় দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, ঈশান কিষান, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, যশ ঠাকুর, বিপরাজ নিগম।  

 

Latest News

ভারতীয় ইতিহাস-সংস্কৃতির সঙ্গে যুক্ত হবে রাস্তার নাম, কী বললেন কার্তিক মহারাজ?

ওয়েব ডেস্ক: কলকাতা শহরের বিভিন্ন রাস্তার নামের সঙ্গে ভারতীয় সংস্কৃতি, বাংলার ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামের স্মৃতি জুড়ে দিতে উদ্যোগী...

More Articles Like This