কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রাম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

Must Read

ওয়েব ডেস্ক : নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (Nandigram Bypoll) আগে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান (Milan Pradhan)। তাঁর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। আইনজীবীর দাবি, গত ১৮ সেপ্টেম্বর প্রায় ১৯ বছর আগের পাঁচটি মামলায় মিলন প্রধানকে গ্রেফতার করা হয়েছে।

আদালতে আইনজীবী জানান, মিলন প্রধানের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার তথ্যও প্রকাশ করা হোক। পাশাপাশি ভবিষ্যতে পুলিশ যাতে তাঁকে অযথা হেনস্থা করতে না পারে, তার জন্য সুরক্ষার আবেদন জানানো হয়েছে। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম কেন্দ্রের নির্বাচন হওয়ার কথা রয়েছে। আগামীকাল মামলাটির শুনানির আর্জি জানিয়েছেন আইনজীবী। বিচারপতি সৌগত ভট্টাচার্য আশ্বাস দিয়েছেন আগামীকাল শুনানি করা হবে মামলার।

আরও খবর :  ‘জোড়াফুল তো আমারই আঁকা!’ ২৮ বছর পর শিল্পীর দাবি, পালটা কুণাল

বলে রাখা দরকার, আগামী ৬ অক্টোবর শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া আসনে হতে চলেছে উপ নির্বাচন। কিন্তু তার আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার চণ্ডীপুর থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, মিলনের বিরুদ্ধে আদালতের জারি করা চারটি জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ছিল। তার মধ্যে তিনটি মামলা অস্ত্র আইনের আওতায় রয়েছে। শনিবার তাঁকে হলদিয়া আদালতে হাজির করানো হয়।

পুলিশ জানিয়েছে, মিলনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, খুনের উদ্দেশ্যে অপহরণ, প্রমাণ লোপাট, অনধিকার প্রবেশ এবং অস্ত্র ব্যবহার করে অশান্তি ছড়ানোর অভিযোগে মামলা রয়েছে। তদন্তকারীদের দাবি, সবক’টি মামলাই ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলন পর্বে দায়ের হয়েছিল। নন্দীগ্রাম থানায় তিনটি এবং খেজুরি থানায় একটি মামলা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, ২০০৭ সালের পর থেকে আইনি প্রক্রিয়া এড়িয়ে ‘ফেরার’ ছিলেন মিলন। এবার এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন মিলন প্রধান।

Latest News

ছাত্র-মৃত্যুতে বিবৃতি বদল, এবার স্পষ্ট ক্ষমা চাইল বম্বে আইআইটি

ওয়েব ডেস্ক: ক্ষমা চাইল বম্বে আইআইটি (IIT Bombay)। দ্বিতীয় বর্ষের ছাত্র সাহিল ওয়াকোড়ের (Sahil Wakode) আত্মহত্যা নিয়ে আগে যা...

More Articles Like This