তৃণমূলের প্রতীক ফ্রিজের সিদ্ধান্তে সুপ্রিম কোর্টে মমতার আর্জি, দ্রুত শুনানি চাইলেন কপিল সিব্বল

Must Read

ওয়েব ডেস্ক : ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক ফ্রিজ করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি দ্রুত শুনানির জন্য উল্লেখ করেন আইনজীবী কপিল সিব্বল। কমিশনের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন জানানো হয়েছে।

কপিল সিব্বলের বক্তব্য, জুন মাস থেকেই বিষয়টি বিচারাধীন রয়েছে এবং জুলাই মাসেও হলফনামা জমা দেওয়া হয়েছিল। তাঁর দাবি, এতদিনেও নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নেয়নি। কিন্তু উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারির পরেই দলের নাম ও প্রতীক ফ্রিজ করার সিদ্ধান্ত জানানো হয়েছে। তাই দ্রুত শুনানি প্রয়োজন বলে আদালতে আবেদন জানান তিনি।

আরও খবর : বেলাগাভিতে আগুনে একই পরিবারের ৬ জনের মৃত্যু, বিস্ফোরণের আগে বালতি হাতে সন্দেহভাজন ব্যক্তি! তদন্তে পুলিশ

প্রধান বিচারপতি জানান, এই বিষয়ে উভয় পক্ষের বক্তব্য শোনার প্রয়োজন রয়েছে। মামলাটি তালিকাভুক্ত হলে স্থগিতাদেশের আবেদন বিবেচনা করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি দ্রুত শুনানির আর্জি বিবেচনা করার আশ্বাস দিয়েছে আদালত।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্ত অনুযায়ী, দুই গোষ্ঠীকেই তৃণমূলের মূল নাম ও ‘ঘাসফুল’ প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনের জন্য মমতা-নেতৃত্বাধীন গোষ্ঠীকে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক দেওয়া হয়েছে। ঋতব্রত গোষ্ঠী পেয়েছে ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘খাম’ প্রতীক।

Latest News

ছাত্র-মৃত্যুতে বিবৃতি বদল, এবার স্পষ্ট ক্ষমা চাইল বম্বে আইআইটি

ওয়েব ডেস্ক: ক্ষমা চাইল বম্বে আইআইটি (IIT Bombay)। দ্বিতীয় বর্ষের ছাত্র সাহিল ওয়াকোড়ের (Sahil Wakode) আত্মহত্যা নিয়ে আগে যা...

More Articles Like This