রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভারতের প্রতিনিধিদলের নেতৃত্বে দিতে চলেছেন এস জয়শঙ্কর

Must Read

ওয়েব ডেস্ক : রাষ্ট্রপুঞ্জের (UN) সাধারণ সভার ৮১তম অধিবেশনে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে চলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রপুঞ্জের উচ্চপর্যায়ের সপ্তাহে অংশ নেবেন তিনি। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ সভার অধিবেশনে বক্তব্য রাখার কথা রয়েছে জয়শঙ্করের। সফরকালে একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকেও যোগ দেবেন বিদেশমন্ত্রী।

জানা যাচ্ছে, রাষ্ট্রপুঞ্জের (UN) ৮১তম অধিবেশনে বিশ্বজুড়ে সহযোগিতা আরও জোরদার করা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এগিয়ে নিয়ে যাওয়া এবং শান্তি, মর্যাদা ও সমতার জন্য সম্মিলিত পদক্ষেপের উপর গুরুত্ব দেওয়া হবে।

আরও খবর :  বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

আগামী ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে রাষ্ট্রপুঞ্জের সাধারণ বিতর্ক পর্ব । এই পর্বে রাষ্ট্রপুঞ্জের (UN) ১৯৩টি সদস্য দেশের রাষ্ট্রনেতা এবং উচ্চপদস্থ প্রতিনিধিরা আন্তর্জাতিক পরিস্থিতি, নিজ নিজ দেশের অবস্থান ও অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরবেন। ২২ সেপ্টেম্বর সাধারণ বিতর্কের সূচনায় প্রথা অনুযায়ী প্রথম বক্তা হবে ব্রাজিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ওই দিন বিশ্বনেতাদের সামনে ভাষণ দেবেন বলে নির্ধারিত রয়েছে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় এটি হবে তাঁর দ্বিতীয় ভাষণ।

এবারের উচ্চপর্যায়ের অধিবেশন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ভূরাজনৈতিক সংঘাত অব্যাহত। ইরানকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রভাব বিশ্বজুড়ে পড়েছে। এসবের মাঝে এই সভায় ভারতীয় দলের প্রতিনিধিত্ব করতে চলেছেন জয়শঙ্কর।

Latest News

মোদির জন্মদিনের অনুষ্ঠানে অনুপস্থিতি, ৫০০ টাকা জরিমানার অভিযোগে বিতর্কে আইআইএম জম্মু

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন (Narendra Modi Birthday) উপলক্ষে আয়োজিত প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে অনুপস্থিত থাকার জেরে পড়ুয়াদের...

More Articles Like This