গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন, আশুলিয়ার পোশাক কারখানায় মৃত ৭, আহত ১০

Must Read

ওয়েব ডেস্ক : বাংলাদেশের (Bangladesh) সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। যার জেরে মৃত্যু হল অন্তত ৭ জনের। ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা ৪৫ মিনিট নাগাদ প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানায় আগুন লাগে বলে খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি ঢাকা ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার নামানোর সময় বিস্ফোরণ ঘটে। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে।

ঢাকা (Dhaka) জোন-৪-এর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানিয়েছেন, রাত ৮টা নাগাদ চারটি দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে মৃত পাঁচজনের দেহ এতটাই পুড়ে যায় যে তাঁদের শনাক্ত করা যায়নি। অন্য দুই মৃতের মধ্যে সালমা আক্তার নামে ৩০ বছরের এক মহিলা উদ্ধার হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। বুলবুল ইসলাম নামে ৪৫ বছরের আরেক ব্যক্তি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রাণ হারান।

আরও খবর :  বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ঘটনায় গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় (Dhaka) পাঠানো হয়েছে। বাকি চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় উইমেন অ্যান্ড চিলড্রেন হাসপাতালের ম্যানেজার হারুন-অর-রশিদ জানিয়েছেন, সেখানে ১০ জন দগ্ধ রোগীকে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

আগুন নেভাতে গিয়ে বাধার মুখে পড়েন দমকলকর্মীরা। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলায় এলাকায় তীব্র যানজট এবং রাস্তার বেহাল অবস্থার কারণে ঘটনাস্থলে পৌঁছতে সমস্যা হয়। প্রত্যক্ষদর্শী লিটন মিয়া জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর জোরালো শব্দ শোনা যায় এবং আগুন কারখানার ভিতরে ছড়িয়ে পড়ে।

Latest News

মোদির জন্মদিনের অনুষ্ঠানে অনুপস্থিতি, ৫০০ টাকা জরিমানার অভিযোগে বিতর্কে আইআইএম জম্মু

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন (Narendra Modi Birthday) উপলক্ষে আয়োজিত প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে অনুপস্থিত থাকার জেরে পড়ুয়াদের...

More Articles Like This