আধার ই-কেওয়াইসি না করলে গ্যাসে ভর্তুকি নয়, নতুন নিয়মে বড় বদল

Must Read

ওয়েব ডেস্ক : বারবার সময়সীমা বাড়ানোর পর অবশেষে শেষ হয়েছে রান্নার গ্যাসের (LPG Gas) আধারভিত্তিক শনাক্তকরণ বা ই-কেওয়াইসি করার নির্ধারিত সময়। গত ১৪ সেপ্টেম্বর ই-কেওয়াইসির (E-Kyc) সময়সীমা শেষ হয়েছে। ১৭ সেপ্টেম্বর পেট্রোলিয়াম মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আধার যাচাই না করলে গ্যাসের সিলিন্ডার পাওয়া গেলেও ভর্তুকি মিলবে না। আধার যাচাই সম্পূর্ণ করার পরেই স্বাভাবিক মূল্যে সিলিন্ডার পাওয়ার সুবিধা থাকবে।

বারবার সময়সীমা বাড়ানো হলেও গ্রাহকদের একাংশ ই-কেওয়াইসি (E-Kyc) সম্পূর্ণ করেননি। সময়সীমা ফের বাড়বে, এমন ধারণা থেকেই অনেকের মধ্যে গড়িমসি তৈরি হয়েছিল বলে জানা যাচ্ছে। কিন্তু এ বার নতুন করে সময়সীমা বাড়ানো হয়নি। শুক্রবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়ামের তরফে সমস্ত গ্যাস এজেন্সির জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

আরও খবর :  দ্বি-ভাষা নীতিতে অনড় তামিনলাড়ু, সিবিএসই স্কুলের জন্য জমি নয়

এর ফলে প্রায় এক দশক পর রান্নার গ্যাসে (LPG Gas) ফের দ্বৈত মূল্যের ব্যবস্থা চালু হতে চলেছে। সূত্রের খবর, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে নতুন ব্যবস্থা কার্যকর হতে পারে। তবে ঠিক কোন দিন থেকে এই নিয়ম চালু হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এদিকে গ্যাস সংযোগের নাম পরিবর্তন এবং মৃত পরিবারের সদস্যের নামে থাকা সংযোগ অন্য সদস্যের নামে স্থানান্তরের ক্ষেত্রেও গ্রাহকদের মধ্যে এখনও কিছুটা গড়িমসি রয়েছে। এক্ষেত্রে কোনও গ্রাহকের বাবা মারা গেলে মায়ের নামে সংযোগ স্থানান্তর করা যাবে। বাবা-মা দু’জনেই প্রয়াত হলে ছেলে বা মেয়ের নামে সংযোগ করা সম্ভব। তবে একাধিক সন্তান থাকলে আবেদনকারী ছাড়া অন্য সন্তানদের অনাপত্তিপত্র প্রয়োজন হবে।

Latest News

১৯ বছর আগের মামলায় গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান, কারণ জানাল পুলিশ

ওয়েব ডেস্ক : নন্দীগ্রামের (Nandigram) কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে (Milan Pradhan) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার চণ্ডীপুর থানা এলাকা থেকে...

More Articles Like This