ওয়েব ডেস্ক : নতুন বছরের শুরুতেই খুলতে চলেছে কবি সুভাষ মেট্রো স্টেশন (Kavi Subhash Metro Station)! জানা যাচ্ছে, মেট্রো কর্তৃপক্ষের তরফে আগামী ১ জানুয়ারি স্টেশনটি চালুর দিন নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য সামনে রেখে দ্রুত গতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে গত দু’মাস ধরে প্রায় নিয়মিত বৃষ্টি হওয়ায় নির্মাণকাজে বারবার বাধা তৈরি হয়েছে।
জানা গিয়েছে, স্টেশনটি ভেঙে নতুন করে তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আন্ডারগ্রাউন্ড পাইলিংয়ের কাজও সম্পন্ন হয়েছে। তবে এখনও একাধিক গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। রেলবোর্ডের নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করতে অতিরিক্ত কর্মী নিয়োগ করে দিন-রাত কাজ চালানো হচ্ছে।
আরও খবর : নন্দীগ্রাম উপনির্বাচনে লড়াই থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
দীর্ঘদিন ধরে কবি সুভাষ স্টেশন (Kavi Subhash Metro Station) বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। গত ২৮ জুলাই থেকে ব্লু লাইনের এই গুরুত্বপূর্ণ স্টেশনটি বন্ধ রয়েছে। প্ল্যাটফর্মের পিলারে ফাটল-সহ একাধিক পরিকাঠামোগত সমস্যা ধরা পড়ার পর পুরনো স্টেশন ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে ৮ থেকে ৯ মাসের মধ্যে কাজ শেষ করার কথা বলা হয়েছিল। তবে সেই সময় আরও বেড়েছে।
কবি সুভাষ স্টেশন (Kavi Subhash Metro Station) বন্ধ থাকায় গড়িয়া এবং সংলগ্ন এলাকার যাত্রীদের অতিরিক্ত সময় ও খরচ করে যাতায়াত করতে হচ্ছে। নিকটবর্তী শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে পৌঁছতে অনেককে অটো বদল করতে হচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে দুর্ভোগের মুখে যাত্রীরা। স্টেশন বন্ধ থাকার কারণে সেই যাত্রীসংখ্যা কমে যাওয়ায় পরিষেবায় আর্থিক ক্ষতির পরিমাণও বাড়ছে। তাই সবদিক বিবেচনা করে বছরের শেষের মধ্যেই নির্মাণকাজ শেষ করে ১ জানুয়ারি স্টেশনটি চালু করতে চাইছে কর্তৃপক্ষ। তবে সেদিন এটি চালু হয় কি না সেটাই এখন দেখার।
