প্রধানমন্ত্রী আবাস যোজনার রেজিস্ট্রেশন এবার মহিলাদের নামেই! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) বাড়ি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার থেকে এই প্রকল্পের আওতায় তৈরি বাড়ির রেজিস্ট্রেশন মহিলাদের নামেই করার কথা ঘোষণা করেছেন তিনি। ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস উপলক্ষে সল্টলেকে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় প্রায় ৫০ লক্ষের বেশি নতুন বাড়ি তৈরির জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। এই বাড়িগুলির ক্ষেত্রে পরিবারের মহিলাদের নামেই চুক্তি ও মালিকানার নথি করার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মালিক আমরা মহিলাদেরকেই করব বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও খবর :  জোটের প্রস্তাব খারিজ, কংগ্রেসকে ‘দরজা বন্ধ’ মমতার! সংসদের ভিতরেও একসঙ্গে নয়, বার্তা তৃণমূলের

অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠান থেকেই এদিন অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকার কথাও জানান মুখ্যমন্ত্রী। যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। একই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। মহিলাদের আর্থিক সুরক্ষা ও আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডারের ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

শুভেন্দু অধিকারী জানান, প্রতি বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করা হবে। পাশাপাশি বিধবা ভাতা-সহ বিভিন্ন সরকারি সহায়তার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তবে সরকারের লক্ষ্য শুধু ভাতা দেওয়া নয়, মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক ভাবে আরও শক্তিশালী করা, এমন বার্তাও দেন মুখ্যমন্ত্রী। এছাড়া প্রত্যেক কন্যা, বালিকা, বোনকে রক্ষা করার শপথ নিয়ে সরকার চলবে বলেও জানিয়েছেন তিনি।

Latest News

‘রবীন্দ্র সরোবরের জল যেন খাওয়া যায়’! দূষণ রুখতে অগ্নিমিত্রার কড়া বার্তা, আধিকারিকদের একগুচ্ছ নির্দেশ

কলকাতা: দূষণের জেরে দক্ষিণ কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী রবীন্দ্র সরোবরের জল নিয়ে উদ্বেগ রয়েছে। এ বার সরোবরের জল পরিষ্কার করে...

More Articles Like This