ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলন (BRICS Summit) শেষ হওয়ার পর একাধিক বিশ্বনেতা অসুস্থ হয়ে পড়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় যে খবর ছড়িয়েছে তা ভুয়ো বলে জানাল ভারতের বিদেশ মন্ত্রক (MEA)। বৃহস্পতিবার মন্ত্রকের তথ্য যাচাইকারী শাখা সোশ্যাল মিডিয়ায় এমন দাবির বিরুদ্ধে সতর্ক করে জানায় যে এই ধরনের পোস্ট বিভ্রান্তি তৈরি করতে পারে।
এই বিতর্কের মধ্যে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার অসুস্থতার বিষয়টি সামনে আসে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্সি জানিয়েছে সম্মেলন থেকে দেশে ফেরার পর চিকিৎসকদের পরামর্শে তিনি কয়েকটি সরকারি কর্মসূচি থেকে বিরত রয়েছেন এবং বিশ্রামে আছেন। একই সময়ে দেশটির ডেপুটি প্রেসিডেন্ট পল মাশাতিলেও একটি ছোট চিকিৎসা প্রক্রিয়ার পর সুস্থ হয়ে উঠছেন বলে জানানো হয়েছে।
আরও খবর : উধমপুরে রাতভর সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম দুই জঙ্গি
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping) ব্রিকস সম্মেলন থেকে আগেই ফিরে গিয়েছিলেন। তার নেপথ্যে শারীরিক অসুস্থতা ছিল বলেও খবর সামনে আসে। তবে এই দাবির কোনও নির্ভরযোগ্য সরকারি নিশ্চিতকরণ নেই। বিদেশ মন্ত্রকের তরফে তাই সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এমন তথ্যকে সতর্কতার সঙ্গে দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
Fake Alert!!! 🚨🚨🚨
We caution against such malicious posts on social media platforms! pic.twitter.com/NRu6Dfk7Yj
— MEA FactCheck (@MEAFactCheck) September 17, 2026
উল্লেখ্য, ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল ২০২৬ সালের ব্রিকস সম্মেলন। ভারতের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনের মূল আলোচনায় ছিল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্ব। সম্মেলনের ঘোষণাপত্রে আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণভাবে মেটানো এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের ওপর জোর দেওয়া হয়।
