২৬ সেপ্টেম্বর শ্রীরামপুরে মমতার সভা, অনুমতি দিল হাইকোর্ট

Must Read

ওয়েব ডেস্ক : মাহেশে কর্মসূচি ঘিরে আইনি টানাপড়েনের পর এবার শ্রীরামপুরে সভা করতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২৬ সেপ্টেম্বর শ্রীরামপুর কোর্ট ময়দানে কালীঘাট তৃণমূলের (Kalighat TMC) কর্মসূচির জন্য অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সভার অনুমতি দিয়েছেন। তবে বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছেন। বিকেল ৪টেয় শুরু করে সন্ধ্যা ৬টার মধ্যে সভা শেষ করতে হবে। মাঠে একসঙ্গে এক হাজারের বেশি মানুষ থাকতে পারবেন না। পাশাপাশি ব্যস্ত জিটি রোডকে রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

সভায় কত মানুষ থাকতে পারবেন, তা নিয়েই শুনানিতে মূলত মতপার্থক্য তৈরি হয়। কালীঘাট শিবির দু’হাজার মানুষের উপস্থিতির অনুমতি চাইলেও নিরাপত্তার প্রশ্ন তুলে তাতে আপত্তি জানায় রাজ্য। আদালতে জানানো হয়, মমতা (Mamata Banerjee) জেড প্লাস নিরাপত্তা পান। ফলে তাঁর জন্য মাঠের একটি অংশ আলাদা রাখতে হবে। সীমিত জায়গায় অতিরিক্ত ভিড় হলে পরিস্থিতি সামলানো কঠিন হতে পারে। পাল্টা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অতীতে ওই এলাকায় বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদাহরণ তুলে রাজ্যের আশঙ্কার বিরোধিতা করেন। শেষ পর্যন্ত মাঝামাঝি পথ বেছে নিয়ে সংখ্যাটা এক হাজারে বেঁধে দেয় আদালত।

আরও খবর :  মহালয়ায় রাইটার্সে ফিরবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

শ্রীরামপুরে মমতার (Mamata Banerjee) কর্মসূচির পরিকল্পনা অবশ্য নতুন নয়। এর আগে ১১ সেপ্টেম্বর মাহেশ থেকে মিছিল করে সভায় যোগ দেওয়ার পরিকল্পনা করেছিল কালীঘাট তৃণমূল। পুলিশি অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হয় তারা। প্রথমে স্নানপিঁড়ি ময়দানে শর্তসাপেক্ষে সভার অনুমতি মিললেও পরে জমির ব্যবহার নিয়ে আপত্তি ওঠে। বিষয়টি ডিভিশন বেঞ্চে পৌঁছলে নির্ধারিত কর্মসূচি পিছিয়ে যায় এবং বিকল্প জায়গা খোঁজার বিষয়টি সামনে আসে।

সেই জট কাটিয়েই এবার সভাস্থল হচ্ছে শ্রীরামপুর কোর্ট ময়দান। তবে আগের পরিকল্পনার মতো মিছিল করে সেখানে পৌঁছনোর সুযোগ থাকছে না। আদালত স্পষ্ট করেছে, জিটি রোডে স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে হবে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বরের কর্মসূচি হবে শুধুই নির্দিষ্ট মাঠের মধ্যে এবং নির্ধারিত সময়সীমা মেনে।

Latest News

প্রধানমন্ত্রী আবাস যোজনার রেজিস্ট্রেশন এবার মহিলাদের নামেই! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) বাড়ি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

More Articles Like This