২০২৯-এর আগেই ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি! মুম্বই থেকে বড় বার্তা অমিত শাহের

Must Read

ওয়েব ডেস্ক : ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় লক্ষ্যের কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র শাসনে থাকা ২১টি রাজ্যেই আগামী লোকসভা নির্বাচনের আগে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে বলে তিনি আত্মবিশ্বাসী।

অমিত শাহের কথায়, ইতিমধ্যেই দেশের কয়েকটি রাজ্যে ইউসিসি (UCC) কার্যকর হয়েছে। এবার এনডিএ শাসিত বাকি রাজ্যগুলিতেও এই বিধি চালুর দিকে এগোতে চায় কেন্দ্র। ২০২৯ সালের মধ্যে ২১টি রাজ্যে এই আইন কার্যকর করার বিষয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী বলেও জানান।

এদিনের সাংবাদিক বৈঠকে গত ১২ বছরে নরেন্দ্র মোদি সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন শাহ (Amit Shah)। তাঁর দাবি, ২০১৪ সালের পর দেশের রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। বিজেপি সরকার প্রতিশ্রুতির রাজনীতির বদলে কাজের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেছে। জাতীয় স্বার্থ এবং দেশের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও খবর :  ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তিতে সাহায্য করতে চেয়েছিল ভারত, চীন: রাশিয়া

সন্ত্রাস দমনের প্রসঙ্গে সার্জিক্যাল স্ট্রাইক এবং অপারেশন সিঁদুরের উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে কোনওরকম আপসের পথে হাঁটেনি কেন্দ্র। একইসঙ্গে দেশের অভ্যন্তরে নকশাল সমস্যার মোকাবিলা, উত্তর-পূর্ব ভারতের নাশকতা নিয়ন্ত্রণ এবং ৩৭০ ধারা বাতিলের মতো বিষয়গুলিকেও সরকারের বড় সাফল্য হিসেবে তুলে ধরেন তিনি।

ইউসিসি (UCC) নিয়ে বাংলার রাজনীতিতেও ইতিমধ্যে জোর আলোচনা শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ইস্তেহারে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রতিশ্রুতি ছিল। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও রাজ্যে ইউসিসি বিল আনার কথা জানিয়েছেন। ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ২১ রাজ্যে ইউসিসি কার্যকরের ঘোষণার পর বাংলার দিকেও নজর রাজনৈতিক মহলের।

Latest News

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান

ওয়েব ডেস্ক : উপনির্বাচনকে (Bypoll) কেন্দ্র করে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরে (Reginagar) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This