বিশ্বকাপের আগে বড় চাল BCCI-এর, দক্ষিণ আফ্রিকায় ৬ ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া?

Must Read

ওয়েব ডেস্ক : বিশ্বকাপের প্রস্তুতি শুধু ঘরের মাঠে নয়, এবার আয়োজক দেশের মাটিতেই করতে চাইছে ভারত (India)। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের (Oneday world cup 2027) আগে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ছ’টি ওয়ানডে ম্যাচের সিরিজ আয়োজনের বিষয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

জানা যাচ্ছে, এই সিরিজ খেলার প্রস্তাব এসেছে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের তরফেই। বিশ্বকাপের সময় দক্ষিণ আফ্রিকার উইকেট এবং পরিবেশ যাতে ভারতীয় ক্রিকেটারদের কাছে অচেনা না থাকে, সেই কারণেই এমন পরিকল্পনা। শুধু প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ খেলা নয়, বিশ্বকাপের ভেন্যুগুলির পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা নেওয়াও এর অন্যতম উদ্দেশ্য। বিশ্বকাপ শুরু হওয়ার কথা ২০২৭ সালের ৪ অক্টোবর। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি জিম্বাবোয়ে ও নামিবিয়াতেও হবে ম্যাচ। তার আগে ভারতের ওয়ানডে সূচিতে বেশ কিছু সিরিজ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ানডে দিয়ে প্রস্তুতির পর নিউজিল্যান্ড সফরে পাঁচটি ম্যাচ খেলবে ভারত (India)। এরপর শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিরুদ্ধেও ওয়ানডে রয়েছে।

আরও খবর : ২০ মিনিটেই উধাও ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট! ৯৯৯ থেকে ১৫ হাজার, কলকাতায় ফুটবল উন্মাদনা তুঙ্গে

দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে ভারতের শেষ ওয়ানডে সিরিজ হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। সেই সময় কেএল রাহুলের নেতৃত্বে খেলেছিল ভারত। তবে বিশ্বকাপের প্রস্তুতির মতো চাপ সেই সিরিজে ছিল না। এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বিরাট কোহলি, শুভমান গিলদের নিয়ে পূর্ণ শক্তির দল নামানো গেলে প্রোটিয়াদের দেশে সেই সিরিজই হয়ে উঠতে পারে বিশ্বকাপের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি।

কারণ দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডেতে ভারতের পরিসংখ্যান খুব একটা উজ্জ্বল নয়। এখনও পর্যন্ত সেখানে ৫৯টি ম্যাচ খেলে ভারত জিতেছে ২৪টিতে, হার ৩১টি। তিনটি ম্যাচে ফল হয়নি এবং একটি ম্যাচ টাই হয়েছে। বিশ্বকাপের আগে এই রেকর্ড বদলানোর পাশাপাশি প্রোটিয়াদের কন্ডিশনে নিজেদের দুর্বলতাগুলিও চিহ্নিত করতে চাইবে টিম ইন্ডিয়া (Team India)।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This