২০০ বছর পর ঘরে মেয়ে! সদ্যোজাতকে রথে চাপিয়ে ধুমধাম করে বাড়ি ফেরাল পরিবার

Must Read

ওয়েব ডেস্ক : কন্যাসন্তানের (Girl Child) জন্ম ঘিরে এমন উদযাপন সচরাচর দেখা যায় না। মহারাষ্ট্রের (Maharastra) বীড জেলার পারলি এলাকার দহিফলে পরিবারে প্রায় দুই শতাব্দী পর কন্যাসন্তানের জন্ম হয়েছে বলে পরিবারের দাবি। তাই হাসপাতাল থেকে মা ও সদ্যোজাত মেয়েকে বাড়ি ফেরানোর আয়োজনও ছিল নজরকাড়া। ফুলে সাজানো রথে করে শিশুকে বাড়ি নিয়ে আসা হয়।

পরিবারের নতুন সদস্যের নাম রাখা হয়েছে গার্গী। হাসপাতাল থেকে ছাড়ার পর তাঁকে মায়ের সঙ্গে বিশেষভাবে সাজানো রথে বসিয়ে বাড়ির পথে রওনা দেন পরিবারের সদস্যরা। সঙ্গে ছিল ঢাক-ঢোল, করতাল এবং নাচ-গান। আত্মীয়স্বজনের পাশাপাশি স্থানীয়রাও সেই আনন্দে সামিল হন।পরিবারের সদস্যদের বক্তব্য, বহু প্রজন্ম ধরে তাঁদের বংশে কোনও মেয়ের জন্ম হয়নি। দাদু লিম্বাজি দহিফলের কথায়, পরিবারের দীর্ঘদিনের আক্ষেপ এবার পূরণ হয়েছে। নাতনির জন্মকে তিনি অত্যন্ত সৌভাগ্যের বলে মনে করছেন। প্রায় দুই শতাব্দী পর পরিবারের ঘরে কন্যাসন্তানের আগমন তাঁদের কাছে আবেগের মুহূর্ত।

আরও খবর : বায়ুসেনা থেকে অবসর, এবার যাত্রীবাহী বিমানের ককপিটে অভিনন্দন বর্তমান!

গার্গীর ঠাকুমা সুরেখা দহিফলেও নাতনির আগমনে উচ্ছ্বসিত। তাঁর কথায়, হাসপাতালেই পরিবারের সদস্যরা ঠিক করে নিয়েছিলেন যে মেয়েকে বাড়িতে ফেরানো হবে বিশেষভাবে। তাঁদের কাছে গার্গীর আগমন যেন ঘরে লক্ষ্মীর আগমন।

গার্গীর বাবা হৃষিকেশ দহিফলে পেশায় ফার্মাসিস্ট। তাঁর বক্তব্য, মেয়েসন্তানের জন্মের আনন্দই আলাদা। সমাজে এখনও অনেকেই ছেলে সন্তানের প্রত্যাশা করেন, কিন্তু তাঁদের পরিবার মেয়ের জন্মকে গর্ব ও আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। গার্গীকে ফুলের মতো যত্নে বড় করার কথাও জানিয়েছেন তিনি।কন্যাসন্তানের জন্মকে কেন্দ্র করে পরিবারের এই আয়োজন ইতিমধ্যেই নজর কেড়েছে।

Latest News

নিম্নচাপ সরেও স্বস্তি নেই বাংলায়, শনিবার ফের বৃষ্টির দাপট! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

ওয়েব ডেস্ক : নিম্নচাপের প্রভাব কিছুটা সরে গেলেও বাংলার আবহাওয়ায় এখনই স্বস্তি মিলছে না। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়...

More Articles Like This