বায়ুসেনা থেকে অবসর, এবার যাত্রীবাহী বিমানের ককপিটে অভিনন্দন বর্তমান!

Must Read

ওয়েব ডেস্ক : ভারতীয় বায়ুসেনার অন্যতম পরিচিত মুখ অভিনন্দন বর্তমান (Abhinandan Varthaman) এবার শুরু করলেন তাঁর পেশাগত জীবনের নতুন অধ্যায়। বায়ুসেনা থেকে আগাম অবসর নেওয়ার পর তিনি যোগ দিয়েছেন বেসরকারি বিমান সংস্থা FLY91-এ। সেখানে বাণিজ্যিক পাইলট হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারত-পাকিস্তান সংঘাতের সময় আন্তর্জাতিক স্তরে আলোচনায় উঠে এসেছিল অভিনন্দনের (Abhinandan Varthaman) নাম। পাকিস্তানি বিমানবাহিনীর সঙ্গে আকাশযুদ্ধে তাঁর মিগ-২১ বিমান ভূপাতিত হওয়ার পর তিনি পাকিস্তানের হাতে বন্দি হন। প্রায় তিন দিন পর তাঁকে ভারতে ফিরিয়ে দেওয়া হয়। বায়ুসেনায় প্রায় ২২ বছর দায়িত্ব পালন করেছেন অভিনন্দন। ২০১৯ সালের ওই বিমানযুদ্ধে অসাধারণ সাহসিকতার জন্য তাঁকে দেশের তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্বের পদক ‘বীরচক্র’ দেওয়া হয়। মিগ-২১ থেকে বেরিয়ে আসার সময় তিনি আহতও হয়েছিলেন।

আরও খবর : বিজেপিতে যোগের পরই খসড়া ভোটার তালিকায় নাম ‘শিফটেড’! SIR নিয়ে সরব রাঘব, ‘রাজনৈতিক প্রতিহিংসা’

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের অগস্টেই গোয়াভিত্তিক আঞ্চলিক বিমান সংস্থা FLY91-এ যোগ দিয়েছেন অভিনন্দন। তবে তাঁর অবসর বা নতুন চাকরি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি। FLY91-এর তরফেও কর্মীদের ব্যক্তিগত তথ্য নিয়ে মন্তব্য করতে অস্বীকার করা হয়েছে।

২০২৪ সালের মার্চে পরিষেবা শুরু করা FLY91 বর্তমানে ছ’টি ATR 72-600 বিমান নিয়ে পরিষেবা চালায়। সংস্থার প্রধান ঘাঁটি রয়েছে গোয়া এবং হায়দরাবাদে।

Latest News

বন্যার জল নামলেও দুর্ভোগ কাটেনি, নেপালে ত্রাণ শিবিরে দিন কাটছে হাজারো মানুষের

ওয়েব ডেস্ক : মাত্র কয়েক ঘণ্টার ভয়াবহ হড়পা বানে (Flash Flood) তছনছ হয়ে গিয়েছে নেপালের (Nepal) বিস্তীর্ণ এলাকা। ঘটনার...

More Articles Like This