সেনা ব্যারাক ভেঙে AK সিরিজের রাইফেল-সহ বিপুল অস্ত্র চুরি! চাঞ্চল্য

Must Read

ওয়েব ডেস্ক : তেলেঙ্গানার (Telangana) সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্টে সেনার অস্ত্রভাণ্ডারে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। একটি স্টোরেজ ব্যারাকের দরজা ভেঙে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি নিয়ে যাওয়ার অভিযোগ উঠল। পরে অবশ্য চুরি যাওয়া সমস্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, চুরি যাওয়া অস্ত্রের মধ্যে ছিল পাঁচটি অ্যাসল্ট রাইফেল, যার মধ্যে চারটি AK সিরিজের। এছাড়াও সাতটি পিস্তল, ২১টি ম্যাগাজিন এবং প্রায় ১৯ হাজার রাউন্ড গুলি খোয়া গিয়েছিল বলে জানা গিয়েছে।

আরও খবর : কাস্টমার কেয়ারে বদল, হায়দরাবাদ সেন্টার বন্ধ করছে জোম্যাটো, চাকরি হারাবেন প্রায় ২৫০ জন কর্মী!

ঘটনার পর গোটা সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় সতর্কতা জারি করা হয়। পাশাপাশি, ঘটনার তদন্তে বিশেষ দল গঠন করে পুলিশ (Police)। অস্ত্রভাণ্ডারের মতো সংরক্ষিত জায়গায় কীভাবে এই চুরি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই চুরির ঘটনায় দু’জনের বেশি ব্যক্তি জড়িত থাকতে পারেন। কারণ, সেনা এলাকার ভিতরের পরিস্থিতি এবং অস্ত্র সংরক্ষণের জায়গা সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকলে এমন ঘটনা ঘটানো কঠিন বলে মনে করছেন তদন্তকারীরা।

অন্যদিকে, অস্ত্রভাণ্ডারের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। সেকেন্দ্রাবাদের বোলারাম থানার অধীনে এই ঘটনার তদন্ত চলছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলি কীভাবে বাইরে গিয়েছিল এবং কারা এর সঙ্গে যুক্ত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Latest News

পকসো-সহ একাধিক ধারায় মামলা, CJP-এর বিক্ষোভের পর গ্রেফতার স্বতন্ত্র ভারদ্বাজ! বুলন্দশহর থেকে ধরল দিল্লি পুলিশ

নয়াদিল্লি: নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন এক ছাত্র আন্দোলনকারীর বাবাকে মারধরের অভিযোগ। সেই ঘটনায় অভিযুক্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর স্বতন্ত্র...

More Articles Like This