সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অভিষেকের চ্যালেঞ্জ, ‘ওঁদের যা ক্ষমতা আছে করুক’

Must Read

ওয়েব ডেস্ক : ক্যামাক স্ট্রিটের ঘটনায় মঙ্গলবার দুপুরে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা।

এদিকে থানা থেকে বেরিয়ে পুলিশের ভূমিকা নিয়ে সরব হলেন অভিষেক। তাঁর অভিযোগ, ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে বিলবোর্ড খোলার ঘটনায় পুলিশ অতিসক্রিয়তা দেখিয়েছে। ওই অফিসে হওয়া ফায়ার অডিট নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও খবর : পুজোর আগে সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অভিষেকের দাবি, ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস নিয়ে যে তৎপরতা দেখা গিয়েছে, এক মাস আগে বিজেপি সরকার একই ধরনের তৎপরতা দেখালে তারাপীঠ ও মীর্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে এত প্রাণহানি হত না। ভোটের আগে আলিপুর প্রশাসনিক ভবনে আগুনের ঘটনাও প্রসঙ্গত তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে কোনও শ্লীলতাহানির ঘটনা ঘটেনি বলেও দাবি করেন অভিষেক। তাঁর অভিযোগ, ওই দিন তৃণমূল কর্মীদের সিঁড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল। হেফাজতে তাঁদের হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। থানা থেকে বেরিয়ে বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, “ভয় পাচ্ছে, রাজনৈতিকভাবে লড়তে পারছে না। তাই এসব করছে।” বিজেপিকে নিশানা করেও বলেন, “ওঁদের যা ক্ষমতা আছে করুক।”

Latest News

পকসো-সহ একাধিক ধারায় মামলা, CJP-এর বিক্ষোভের পর গ্রেফতার স্বতন্ত্র ভারদ্বাজ! বুলন্দশহর থেকে ধরল দিল্লি পুলিশ

নয়াদিল্লি: নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন এক ছাত্র আন্দোলনকারীর বাবাকে মারধরের অভিযোগ। সেই ঘটনায় অভিযুক্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর স্বতন্ত্র...

More Articles Like This