অবসরের পরই মেসিভক্তদের জন্য সুখবর, ফের কলকাতায় আসতে পারেন লিওনেল মেসি!

Must Read

ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্টিনার জার্সিতে তাঁর পথচলা থামলেও ক্লাব ফুটবলে এখনও তাঁকে দেখার অপেক্ষা রয়েছে অনুরাগীদের। আর সেই অপেক্ষার মধ্যেই কলকাতার মেসিভক্তদের জন্য সামনে এল নতুন সম্ভাবনা। আগামী বছর ফের তিলোত্তমায় দেখা যেতে পারে ফুটবল মহাতারকাকে।

গতবার কলকাতা সফরে মেসিকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই অভিজ্ঞতার পরও মেসিকে ফের শহরে আনার চেষ্টা চালিয়ে গিয়েছেন সফরের আয়োজক শতদ্রু দত্ত (Satadru Dutta)। বিশ্বকাপের সময় সোশাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট থেকেই সেই ইঙ্গিত মিলেছিল। যদিও তখন সরাসরি মেসির নাম উল্লেখ করেননি তিনি। এবার অবশ্য বিষয়টি নিয়ে আর রাখঢাক করেননি শতদ্রু। মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, আগামী বছর আর্জেন্টাইন তারকাকে কলকাতায় আনার ব্যাপারে তিনি আশাবাদী। তাঁর কথায়, মেসি এবার ফুটবলার হিসেবেই তিলোত্তমায় আসতে পারেন।

আরও খবর : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

এর নেপথ্যে রয়েছে ইন্টার মায়ামির সম্ভাব্য দক্ষিণ এশিয়া সফর। আগামী বছর মরশুম শুরুর আগে প্রস্তুতির জন্য ইন্টার মায়ামি এই অঞ্চলে সফর করতে পারে। সেই সফরের তালিকায় কলকাতা এবং বাংলাদেশকে রাখার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে। ইন্টার মায়ামি এলে মেসিরও (Lionel Messi) দলের সঙ্গে আসার সম্ভাবনা থাকবে।

শতদ্রুর দাবি, মেসির দলের সঙ্গে এ বিষয়ে ইতিমধ্যেই একাধিকবার আলোচনা হয়েছে। তবে সফরের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। গতবারের বিতর্কিত অভিজ্ঞতার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে বিষয়েও এবার শুরু থেকেই সতর্ক থাকতে চাইছেন আয়োজকরা।

Latest News

পকসো-সহ একাধিক ধারায় মামলা, CJP-এর বিক্ষোভের পর গ্রেফতার স্বতন্ত্র ভারদ্বাজ! বুলন্দশহর থেকে ধরল দিল্লি পুলিশ

নয়াদিল্লি: নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন এক ছাত্র আন্দোলনকারীর বাবাকে মারধরের অভিযোগ। সেই ঘটনায় অভিযুক্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর স্বতন্ত্র...

More Articles Like This