আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

Must Read

ওয়েব ডেস্ক : দীর্ঘ দুই দশকেরও বেশি সময় আর্জেন্টিনার (Argentina) নীল-সাদা জার্সিতে খেলার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি (Lionel Messi)। জাতীয় দলের হয়ে আর মাঠে নামবেন না বলে সোমবার ইনস্টাগ্রামে ঘোষণা করেছেন আর্জেন্টিনার মহাতারকা।

মেসি জানিয়েছেন, আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের মাত্র দু’দিন পরই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। ২১ জুলাই সেই অবসরবার্তা লিখে রেখেছিলেন তিনি। তবে চলতি মাসে বাবার মৃত্যুর পর নিজের সিদ্ধান্ত নিয়ে আরও নিশ্চিত হন ৩৯ বছর বয়সি এই ফুটবলার।

আরও খবর : বিরাট কোহলির হাতে নতুন ট্যাটু, ভাইরাল ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে

আর্জেন্টিনার হয়ে মেসির (Lionel Messi) আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয়েছিল ২০০৫ সালে। এরপর দেশের হয়ে ২০৭টি ম্যাচে ১২৫টি গোল করেছেন তিনি। আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও রয়েছে তাঁর দখলে। কেরিয়ারের শুরুতে একাধিক বড় মঞ্চে হতাশ হতে হয়েছিল মেসিকে। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হার এবং ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে পরাজয়ের পর ২০১৬ সালে একবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন তিনি। যদিও পরে সিদ্ধান্ত বদলে আবার জাতীয় দলে ফিরে আসেন।

 

View this post on Instagram

 

A post shared by Leo Messi (@leomessi)

শেষ পর্যন্ত ২০২১ সালে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার হয়ে প্রথম বড় আন্তর্জাতিক ট্রফি পান মেসি। এরপর ২০২২ সালের কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেই ফাইনালে জোড়া গোল করে পেনাল্টি শুটআউটে দলকে বিশ্বকাপ জেতান মেসি।

২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে খেলেছেন তিনি। তবে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর জাতীয় দলের সঙ্গে তাঁর অধ্যায় শেষ করার সিদ্ধান্ত নেন। মেসি জানিয়েছেন, সিদ্ধান্তটি তাঁকে গভীরভাবে কষ্ট দিয়েছে। তবে তরুণ ফুটবলারদের সুযোগ করে দেওয়ার সময় এসেছে বলেই মনে করছেন তিনি।

Latest News

পকসো-সহ একাধিক ধারায় মামলা, CJP-এর বিক্ষোভের পর গ্রেফতার স্বতন্ত্র ভারদ্বাজ! বুলন্দশহর থেকে ধরল দিল্লি পুলিশ

নয়াদিল্লি: নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন এক ছাত্র আন্দোলনকারীর বাবাকে মারধরের অভিযোগ। সেই ঘটনায় অভিযুক্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর স্বতন্ত্র...

More Articles Like This