নেপাল বিপর্যয়ে ভয়াবহ পরিস্থিতি, মৃত ৯০৩! নিখোঁজ ৪২০০-র বেশি,

Must Read

ওয়েব ডেস্ক : নেপালে (Nepal) ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পাঁচ দিন পরেও পরিস্থিতির উন্নতি হয়নি। বরং উদ্ধারকাজ যত এগোচ্ছে, ততই সামনে আসছে মৃত্যুর ভয়াবহ ছবি। এখনও পর্যন্ত ৯০৩টি দেহ উদ্ধার হয়েছে। একইসঙ্গে ৪২০০-র বেশি মানুষের কোনও সন্ধান মিলছে না।

এই পরিস্থিতির মধ্যেই প্রশ্ন উঠেছে চীনের (China) ভূমিকা নিয়ে। নেপালের (Nepal) অভিযোগ, বিপর্যয়ের কয়েক মাস আগেই হিমবাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হয়েছিল বেজিংয়ের কাছে। কিন্তু সেই তথ্য প্রয়োজনের সময় পাওয়া যায়নি বলেই অভিযোগ কাঠমান্ডুর।

আরও খবর : ভয়ঙ্কর বন্যার মাঝেও মাথা ঠান্ডা, ১৬৪৩ পড়ুয়ার প্রাণ বাঁচালেন প্রধানশিক্ষক

নেপালের বিশেষজ্ঞদের দাবি, শুধু বৃষ্টির পূর্বাভাস জানলে এই ধরনের বিপর্যয় মোকাবিলা করা সম্ভব নয়। হিমবাহের জলস্তর, তুষারধস, ভূমিধস এবং হিমবাহের আচরণ সম্পর্কে দ্রুত তথ্য পাওয়া প্রয়োজন। তাঁদের বক্তব্য, চীনের কাছ থেকে আরও ঘন ঘন এবং বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল। যদিও চীনের দূতাবাস এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, নেপালের সঙ্গে প্রয়োজনীয় তথ্য আদানপ্রদান করা হয়েছে।

এর মধ্যেই মৃতদের শনাক্ত করা নিয়ে নতুন সমস্যা তৈরি হয়েছে। বহু দেহ দীর্ঘক্ষণ পড়ে থাকায় পচন ধরেছে। ফলে পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। চিতওয়ানের দেবঘাট জঙ্গলে অজ্ঞাতপরিচয় দেহগুলির গণকবর দেওয়া শুরু হয়েছে। গত দু’দিনেই সেখানে ১৯৬টি দেহ সমাহিত করা হয়েছে। ভবিষ্যতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার জন্য প্রতিটি দেহের সঙ্গে রাখা হচ্ছে নির্দিষ্ট নম্বর ও প্রয়োজনীয় নথি।

Latest News

পকসো-সহ একাধিক ধারায় মামলা, CJP-এর বিক্ষোভের পর গ্রেফতার স্বতন্ত্র ভারদ্বাজ! বুলন্দশহর থেকে ধরল দিল্লি পুলিশ

নয়াদিল্লি: নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন এক ছাত্র আন্দোলনকারীর বাবাকে মারধরের অভিযোগ। সেই ঘটনায় অভিযুক্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর স্বতন্ত্র...

More Articles Like This