মোহন ভাগবতের নিউ ইয়র্ক সফরের মাঝেই আয়োজকদের এক্স অ্যাকাউন্ট ঘিরে বিতর্ক

Must Read

ওয়েব ডেস্ক : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) নিউ ইয়র্ক সফর ঘিরে বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার নতুন করে আলোচনায় এল আয়োজক সংগঠনের এক্স অ্যাকাউন্ট (X Account)। ‘আমেরিকান হিন্দুজ ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ’ (AHEAD)-এর এক্স অ্যাকাউন্টটি কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অবশ্য পরে তা আবার সচল হয়েছে অ্যাকাউন্টটি।

আয়োজকদের অভিযোগ, তাঁদের বিরোধীরা পরিকল্পিত ভাবে সমাজমাধ্যমের ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করেছে। কৃত্রিম অ্যাকাউন্ট বা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একাধিক কার্যকলাপ ঘটিয়ে তাঁদের অ্যাকাউন্ট বন্ধ করানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি সংগঠনের। পরে অ্যাকাউন্টটি ফিরে পাওয়ার জন্য সমাজমাধ্যম কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছে তারা।

আরও খবর : নেপালের ভয়াবহ বিপর্যয়ের পরও খোঁজ নেই ৩৬ বাঙালির, প্রিয়জনের ফোনের অপেক্ষায় পরিবার

আগামী শনিবার নিউ ইয়র্কের ম্যানহাটনে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ নামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান বক্তা হিসেবে থাকার কথা মোহন ভাগবতের (Mohan Bhagwat)। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবেই বিদেশে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। নিউ ইয়র্কের পর কানাডা ও ব্রিটেনেও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর।

তবে ভাগবতের নিউ ইয়র্কের অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক বিতর্ক ইতিমধ্যেই তুঙ্গে। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি প্রকাশ্যে জানিয়েছেন, তিনি এই কর্মসূচিকে সমর্থন করেন না। যদিও একই সঙ্গে তাঁর বক্তব্য, ব্যক্তিগত ভাবে আয়োজিত এই অনুষ্ঠান বাতিল করার মতো ক্ষমতা শহর প্রশাসনের হাতে নেই। এদিকে আয়োজক সংগঠনের সমাজমাধ্যমের অ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ হয়ে যাওয়া নিয়েও নেটমাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। অ্যাকাউন্ট ফের চালু হওয়ার পর সংগঠনের তরফে জানানো হয়েছে, তাঁদের বিরোধীরা এখনও সক্রিয়।

Latest News

পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ রুখতে বাড়ি বাড়ি অভিযান, পুরোহিত-কাজিদের জেল হতে পারে, বড় পদক্ষেপ সরকারের

  ওয়েব ডেস্ক : বাল্যবিবাহ (Child Marriage) রুখতে এবার আরও কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বাল্যবিবাহ বন্ধ করতে...

More Articles Like This