‘তোমাদের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছি’! জম্মুতেও কাশ্মীরি পণ্ডিতদের হুমকি জঙ্গিদের

Must Read

ওয়েব ডেস্ক : কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits) লক্ষ্য করে ফের হুমকি চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জম্মু ও কাশ্মীরে (Jammu nad Kashmir)। নতুন একটি চিঠিতে ছয়জন কাশ্মীরি পণ্ডিতের নাম এবং তাঁদের আবাসিক এলাকার ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ। প্রায় দু’সপ্তাহ আগে একই ধরনের একটি হুমকির পর ফের এমন চিঠি (Letter) সামনে আসায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

রিপোর্ট অনুযায়ী, চিঠিতে জম্মুর বিভিন্ন এলাকায় থাকা ওই ব্যক্তিদের বাড়ির তথ্য উল্লেখ করা হয়েছে। কয়েকজনের ক্ষেত্রে গাড়ির রং ও নম্বরের মতো তথ্যও দেওয়া হয়েছে বলে দাবি। ফলে কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশন উঠতে শুরু করেছে।

আরও খবর : ওবিসি সংরক্ষণের নয়া নির্দেশিকাকে চ্যালেঞ্জ! সব মামলা একসঙ্গে শুনবে সুপ্রিম কোর্ট

চিঠিতে কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits) একাংশকে ‘বিশ্বাসঘাতক’ ও ‘পুতুল’ বলে উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের ফিরে আসা ও পুনর্বাসনে যারা সাহায্য করছেন, তাঁদেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চিঠিতে দাবি করা হয়েছে, কোথায় যাওয়া হচ্ছে, কী করা হচ্ছে, সবকিছুর উপর নজর রাখা হচ্ছে।

ঘটনার পর চিঠিটির সত্যতা, উৎস এবং এর পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে নিরাপত্তা সংস্থাগুলি। ব্যক্তিগত তথ্য প্রকাশের বিষয়টি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। দীর্ঘদিন উপত্যকার বাইরে থাকা কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসন ও ফিরে যাওয়ার উদ্যোগের উপর এই হুমকির প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Latest News

আজ শুরু চ্যাম্পিয়ন্স লিগ, মাঠে নামবেন হালান্ড, এমবাপে, ইয়ামাল

ওয়েব ডেস্ক: আজ, মঙ্গলবার শুরু হতে চলেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ২০২৬-২৭ মরসুম। ক্লাব স্তরের ফুটবলে পৃথিবীর...

More Articles Like This