ফের আরাবুলের উপর হামলা! গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ

Must Read

ওয়েব ডেস্ক : ভাঙড়ে (Bhangar) ফের উত্তেজনা ঘিরে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে (Arabul Islam) নিয়ে নতুন করে চাঞ্চল্য। আগের দিন হামলার ঘটনার পর সোমবার ভাঙড়-২ পঞ্চায়েত সমিতিতে নিজের দফতরে হাজির হন পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় সকাল থেকেই পঞ্চায়েত সমিতি চত্বরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় বিজয়গঞ্জ থানার পক্ষ থেকে।

এদিন পঞ্চায়েত সমিতি চত্বরে একদিকে ছিলেন আরাবুল ইসলাম (Arabul Islam), অন্যদিকে উপস্থিত ছিলেন আইএসএফ নেতৃত্ব ও কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তার কারণে বাইরের লোকজনকে বিডিও অফিসে ঢুকতে বাধা দেয় পুলিশ। এর জেরে পরিষেবা নিতে আসা সাধারণ মানুষ সমস্যায় পড়েন বলে অভিযোগ।

আরও খবর : নেতাজি বিতর্কে বঙ্গ বিজেপিতে প্রকাশ্য কোন্দল! অনন্ত মহারাজকে নিশানা অসীম সরকারের

প্রতিদিনের মতো নিজের দফতরে কাজ করার পর পুলিশের অনুরোধে পঞ্চায়েত সমিতি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আরাবুল (Arabul Islam)। অভিযোগ, রাস্তায় বেরোনোর সময় তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পাশাপাশি ‘চোর চোর’ স্লোগান দিয়ে গাড়িটিকে ধাওয়া করা হয় বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার পর পঞ্চায়েত সমিতি চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে কারা গাড়িতে পাথর ছুড়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার জেরে সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষোভও তৈরি হয়েছে এলাকায়।

Latest News

আজ শুরু চ্যাম্পিয়ন্স লিগ, মাঠে নামবেন হালান্ড, এমবাপে, ইয়ামাল

ওয়েব ডেস্ক: আজ, মঙ্গলবার শুরু হতে চলেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ২০২৬-২৭ মরসুম। ক্লাব স্তরের ফুটবলে পৃথিবীর...

More Articles Like This