চিনির দামের ছ্যাঁকা, এবার মিষ্টিতেও তার আঁচ! দাম বাড়ছে, ছোট হচ্ছে মিষ্টি

Must Read

ওয়েব ডেস্ক : চিনির দাম বাড়তেই (Sugar price hike) এবার তার প্রভাব পড়ল বাঙালির প্রিয় মিষ্টিতেও (Sweet)। বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরের বিভিন্ন মিষ্টির দোকানে দেখা যাচ্ছে, উৎপাদন খরচ সামলাতে কোথাও মিষ্টির দাম বাড়ানো হচ্ছে, আবার কোথাও দাম অপরিবর্তিত রেখে ছোট করা হচ্ছে মিষ্টির আকার।

মিষ্টি (Sweet) তৈরির অন্যতম প্রধান উপকরণ চিনি। ফলে চিনির দাম বাড়ায় সরাসরি বেড়েছে উৎপাদন খরচ। শুধু চিনি নয়, অন্যান্য উপকরণের মূল্যবৃদ্ধির পাশাপাশি শ্রমিকের খরচও ব্যবসায়ীদের উপর বাড়তি চাপ তৈরি করেছে। ফলে আগের দামে মিষ্টি বিক্রি করে লাভ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে বলে দাবি ব্যবসায়ীদের।

আরও খবর : সন্দেশখালিতে ফের গুলি, মধ্যরাতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে একাধিক রাউন্ড, আতঙ্ক এলাকায়

তবে দাম বাড়ালে ক্রেতাদের উপর অতিরিক্ত বোঝা চাপতে পারে। সেই কারণে অনেক ব্যবসায়ী মিষ্টির দাম না বাড়িয়ে আকার কিছুটা ছোট করার পথ বেছে নিয়েছেন। অর্থাৎ একই দামে আগের তুলনায় কম পরিমাণ মিষ্টি হাতে পাচ্ছেন ক্রেতারা। কিছু ক্ষেত্রে অবশ্য নির্দিষ্ট কয়েকটি মিষ্টির দামও বাড়ানো হয়েছে।

চিনির মূল্যবৃদ্ধিতে (Sugar price hike) ব্যবসায়ীদের একদিকে উৎপাদন খরচ সামলাতে হচ্ছে, অন্যদিকে ক্রেতা ধরে রাখার চ্যালেঞ্জও রয়েছে। ফলে মিষ্টির দাম বাড়ানো এবং আকার ছোট করার মধ্যে দিয়েই পরিস্থিতি সামলানোর চেষ্টা চলছে। তবে বিষ্ণুপুরের দোকানগুলিতে এখনও মিষ্টিপ্রেমীদের ভিড় দেখা যাচ্ছে। দাম বাড়লেও বাঙালির মিষ্টির প্রতি ভালোবাসায় যে সহজে টান পড়ছে না, সেই ছবিই ধরা পড়েছে।

Latest News

অনুশীলনে চীনা ট্যাঙ্ক বিস্ফোরণ, নিহত ২ বাংলাদেশি জওয়ান, আহত ১

ওয়েব ডেস্ক: চীনের (China) তৈরি একটি টাইপ ৫৯ ট্যাঙ্ক (Type 59 Tank) বিস্ফোরণে মৃত্যু হল বাংলাদেশের (Bangladesh) দুই সেনার।...

More Articles Like This