গল টেস্টে ভারতের দাপট, ৪৬০ রানে ৯ উইকেট! দ্বিতীয় দিনেও চাপে শ্রীলঙ্কা

Must Read

ওয়েব ডেস্ক : গল টেস্টে (Galle Test) দ্বিতীয় দিনেও ভারতের দাপট অব্যাহত। বৃষ্টির কারণে খেলা বারবার থমকে গেলেও ব্যাট হাতে বড় রান তুলে শ্রীলঙ্কার (Srilanka) উপর চাপ বজায় রাখল টিম ইন্ডিয়া (Team India)। দিনের শেষে ভারতের স্কোর ৯ উইকেটে ৪৬০ রান। দেবদত্ত পাডিক্কালের দুরন্ত ১৬৭ রানের পাশাপাশি কেএল রাহুলের ৮২ এবং ধ্রুব জুরেলের ঝোড়ো অর্ধশতরান ভারতকে বড় স্কোরে পৌঁছে দিয়েছে। তবে এই বিশাল রানের পর কেন ইনিংস ডিক্লিয়ার করা হল না তা নিয়েও প্রশ্ন উঠছে।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল। শুরুটা ভালো করলেও ৩২ রানের মাথায় রান আউট হয়ে ফেরেন যশস্বী জয়সওয়াল। এরপর কেএল রাহুলের সঙ্গে বড় জুটি গড়েন পাড়িক্কল (Devdutt Padikkal)। প্রথম দিনেই শতরান করেছিলেন তরুণ ব্যাটার। দ্বিতীয় দিনে নিজের ইনিংসকে আরও এগিয়ে নিয়ে গিয়ে ১৬৭ রানে থামেন তিনি। ১৫টি চার এবং একটি ছক্কায় সাজানো তাঁর ইনিংস ভারতকে বড় রানের ভিত গড়ে দেয়।

আরও খবর :  ৮-৯ নম্বরে ব্যাট করে আত্মবিশ্বাস হারিয়েছিলাম, জানালেন জাদেজা

প্রথম দিন চোটের কারণে রিটায়ার্ড হার্ট হওয়া রাহুল দ্বিতীয় দিনে ফের ব্যাট করতে নামেন। তবে নিজের ইনিংসে আর বেশি রান যোগ করতে পারেননি। ৮২ রানে তাঁর উইকেট হারায় ভারত। এরপর ঋষভ পন্থ ৩৯ এবং রবীন্দ্র জাদেজা ১৩ রানে আউট হন। পরিস্থিতি সামলে পাল্টা আক্রমণ শুরু করেন ধ্রুব জুরেল। মাত্র ৬৮ বলে ৫১ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা। শেষ দিকে মানব সুথারও ২৪ রান যোগ করেন।

ভারতের রান ৪৬০/৯ হলেও ম্যাচের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে ডিক্লেয়ার না করার সিদ্ধান্ত। বৃষ্টির কারণে ইতিমধ্যেই ম্যাচের অনেকটা সময় নষ্ট হয়েছে। এমন পরিস্থিতিতে দ্বিতীয় দিনেই ইনিংস ঘোষণা করলে শ্রীলঙ্কাকে আরও সময় ধরে চাপে রাখা যেত কি না, সেই প্রশ্ন উঠছে।

Latest News

ধোনির দলের হেড কোচ জাহির, ঘোষণা চেন্নাই সুপার কিংসের

ওয়েব ডেস্ক: দীর্ঘদিন পর চেন্নাই সুপার কিংসের হেড কোচ পদে বদল। সিএসকে-র ডাগ আউটে বরাবর বসতে দেখা গিয়েছে প্রাক্তন...

More Articles Like This