ঝাড়খণ্ড বিধানসভা অভিযানে ৬০০ প্রতিবাদীদের বিরুদ্ধে এফআইআর

Must Read

ওয়েব ডেস্ক : ঝাড়খণ্ড (Jharkhand) পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলন করেছিলেন প্রতিবাদীরা। সেই ঘটনায় এবার প্রায় ৬০০ বিক্ষোভকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। মামলায় ১০০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ৫০০ অজ্ঞাতপরিচয় পড়ুয়া ও অন্যান্য বিক্ষোভকারীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

ঝাড়খণ্ডের (Jharkhand) নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ তুলে পড়ুয়াদের আন্দোলন বৃহস্পতিবার ২০ দিনে পড়েছে। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে ‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ’-এর ব্যানারে এই বিক্ষোভ চলছে। একাধিক পরীক্ষা বাতিল, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং সিবিআই অথবা ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

আরও খবর : লালকেল্লা বিস্ফোরণে আল কায়দা যোগ! রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে বড় দাবি

বিধানসভা অভিযানের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এরপর পুলিশের পদক্ষেপের প্রতিবাদে বিজেপি রাজ্যজুড়ে বন্‌ধ পালন করে। প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসও এক সপ্তাহের মধ্যে সিবিআই তদন্তের দাবি পূরণ না হলে অনশন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে, আন্দোলন ঘিরে রাজনৈতিক চাপও বাড়ছে। এবিভিপি দেশের ১২০০-র বেশি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছে। ২০২৪ সালের আবগারি কনস্টেবল শারীরিক পরীক্ষায় মৃত ১৯ জনের পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণের দাবিও তুলেছেন রঘুবর দাস। অন্যদিকে, অনশনরত জেএলকেএম নেতা দেবেন্দ্রনাথ মাহতো অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সরকার ও পড়ুয়া প্রতিনিধিদের মধ্যে ছয় দফা বৈঠক হলেও এখনও জট কাটেনি।

Latest News

ভারতীয় ইতিহাস-সংস্কৃতির সঙ্গে যুক্ত হবে রাস্তার নাম, কী বললেন কার্তিক মহারাজ?

ওয়েব ডেস্ক: কলকাতা শহরের বিভিন্ন রাস্তার নামের সঙ্গে ভারতীয় সংস্কৃতি, বাংলার ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামের স্মৃতি জুড়ে দিতে উদ্যোগী...

More Articles Like This