স্বাধীনতার আগের রাতে মেয়েদের পথে নামার ডাক অগ্নিমিত্রার, ১৪ অগস্ট বালিগঞ্জ থেকে গোলপার্কে মিছিল

Must Read

ওয়েব ডেস্ক : নারী-নিরাপত্তা এবং মহিলাদের স্বাধীনতার বার্তা দিতে স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতার রাস্তায় মিছিলের ডাক দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। আগামী ১৪ অগস্ট রাত ৯টায় বালিগঞ্জ শিক্ষাসদন থেকে গোলপার্ক পর্যন্ত এই মিছিল হবে বলে জানিয়েছেন তিনি। আট থেকে আশি, সব বয়সের মহিলাদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

অগ্নিমিত্রার (Agnimitra Paul) জানিয়েছেন, বালিগঞ্জ শিক্ষাসদন থেকে মিছিল শুরু হয়ে গোলপার্কে যাবে। এরপর সেখান থেকে ফের শিক্ষাসদনের দিকে ফিরবে মিছিল। স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের প্রাক্কালে মহিলাদের রাতের রাস্তায় নিজেদের অধিকার ও নিরাপত্তার বার্তা তুলে ধরতেই এই কর্মসূচি বলে জানিয়েছেন তিনি।

আরও খবর : তপসিয়ায় মাসের পর মাস ঘাঁটি, বনগাঁ সীমান্তে STF-এর জালে পাক নাগরিক! ISI-যোগের সন্দেহে চাঞ্চল্য

নারীদের পোশাক বা কখন তাঁরা বাড়ির বাইরে বেরবেন, সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে পারেন না বলেও বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর দাবি, অতীতে অতীতে নারী নির্যাতনের ঘটনায় অনেক সময় আক্রান্ত মহিলাদেরই নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তৃণমূল জমানায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে একাধিক নেতা-মন্ত্রীদের মুখে প্রায়ই শোনা গেছে নারী বিরোধী মন্তব্য। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নারীদেরকে অপমান করেছেন বলেও অভিযোগ করেছেন অগ্নিমিত্রা। সেই মানসিকতার পরিবর্তন প্রয়োজন। মহিলাদের নিরাপত্তা এবং স্বাধীনতার বিষয়টিকেই সামনে রেখে রাতের এই মিছিলের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বলে রাখা দরকার নারীদের নিরাপত্তার জন্য, চলতি শিক্ষাবর্ষ থেকেই সরকারি স্কুলগুলিতে ছাত্রীদের জন্য ‘রানি লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণ’ চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মহিলা থানা এবং মহিলাদের নিরাপত্তায় পুলিশের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ ও হেলপলাইন ডেস্কও রয়েছে।

Latest News

ধোনির দলের হেড কোচ জাহির, ঘোষণা চেন্নাই সুপার কিংসের

ওয়েব ডেস্ক: দীর্ঘদিন পর চেন্নাই সুপার কিংসের হেড কোচ পদে বদল। সিএসকে-র ডাগ আউটে বরাবর বসতে দেখা গিয়েছে প্রাক্তন...

More Articles Like This