নবান্নে সপ্তম পে কমিশনের প্রথম বৈঠক, বেতন বৃদ্ধির প্রস্তাবে বাড়ছে প্রত্যাশা

Must Read

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বেতন কাঠামো নিয়ে নতুন করে শুরু হল আলোচনা। সোমবার নবান্নে সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিশনের কাজের রূপরেখা এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে। পাশাপাশি কমিশনের যাবতীয় তথ্য প্রকাশের জন্য দ্রুত ওয়েবসাইট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

দিন কয়েক আগেই সপ্তম পে কমিশন (7th Pay Commission) -এর একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন। প্রস্তাবে বলা হয়েছিল, বর্তমানে সরকারি কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধির হার ৩ শতাংশ। সেটি বাড়িয়ে ৫ শতাংশ করার। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামোর সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের বেতন স্তরের সামঞ্জস্য আনার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর : নেতাজির আদর্শে নতুন রাজনৈতিক দল! জেন জি-কে সামনে রেখে ‘আজাদ হিন্দ পার্টি’, মেন্টর হতে পারেন চন্দ্র বসু

ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রেও নতুন মানদণ্ড বিবেচনা করার কথা বলা হয়েছে। পাঁচ সদস্যের একটি পরিবারকে ভিত্তি ধরে দৈনিক ৩৪৯০ ক্যালোরির পুষ্টির প্রয়োজনীয়তা হিসাব করার প্রস্তাব রয়েছে। আগে এই হিসাবের ক্ষেত্রে দৈনিক ২৭০০ ক্যালোরিকে মানদণ্ড হিসেবে ধরা হত।

শুধু বেতন নয়, সরকারি কর্মীদের বিভিন্ন ভাতা এবং অবসরকালীন সুবিধাও কমিশনের আলোচনায় রয়েছে। মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া, পরিবহণ, শিশুদের শিক্ষাভাতা ও হস্টেল ভর্তুকির মতো বিষয় খতিয়ে দেখা হবে। পাশাপাশি কমিউটেড পেনশন ১১ বছর পর পুনরুদ্ধার, অবসরের সময় ছুটির নগদীকরণ এবং ৩০ জুন অবসর নেওয়া কর্মীদের একটি ইনক্রিমেন্ট দেওয়ার বিষয়ও বিবেচনা করা হচ্ছে।

Latest News

ধোনির দলের হেড কোচ জাহির, ঘোষণা চেন্নাই সুপার কিংসের

ওয়েব ডেস্ক: দীর্ঘদিন পর চেন্নাই সুপার কিংসের হেড কোচ পদে বদল। সিএসকে-র ডাগ আউটে বরাবর বসতে দেখা গিয়েছে প্রাক্তন...

More Articles Like This