বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক

Must Read

কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের (Diamond
Harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) বিদেশযাত্রার অনুমতি না দেওয়ায় এবার দেশের সর্বোচ্চ আদালতেই আবেদন জানাতে উদ্যোগী হয়েছেন তিনি।

সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল অথবা শুক্রবার সকালে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়তে পারে। একই সঙ্গে শালবনি জমি সংক্রান্ত মামলায় গ্রেফতারির আশঙ্কায় আগাম আইনি সুরক্ষা চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন অভিষেকের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়ও। কলকাতা হাই কোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করায় যে কোনও সময় গ্রেফতারির সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও খবর : দমদম বিমানবন্দরে কোটি টাকার গয়না উদ্ধার, ধৃত ১

বুধবার অভিষেকের বিদেশযাত্রা সংক্রান্ত মামলার শুনানিতে কলকাতা হাই কোর্ট জানায়, প্রয়োজনে রাজ্যেই চিকিৎসা করানো যেতে পারে। এমনকি এসএসকেএম হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠনের প্রস্তাবও দেয় আদালত। তবে অভিষেকের আইনজীবী জানান, দীর্ঘদিন ধরে বিদেশের নির্দিষ্ট চিকিৎসকের কাছেই তাঁর চিকিৎসা চলছে এবং কোথায় চিকিৎসা করাবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর মক্কেলের রয়েছে। সেই কারণেই বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর বিতর্ক। পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, চিকিৎসার প্রয়োজন থাকলে চিকিৎসকদের মতামতের ভিত্তিতেই আদালত সিদ্ধান্ত নেবে। তবে তাঁর দাবি, ভারতের চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসকদের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কোনও কারণ নেই। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ চিকিৎসার জন্য ভারতে আসেন বলেও মন্তব্য করেন তিনি। এখন নজর সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকে। বিদেশে চিকিৎসার অনুমতি মিলবে কি না, তা নিয়েই রাজনৈতিক ও আইনি মহলে জল্পনা তুঙ্গে।

Latest News

ফের ড্র ম্যান ইউয়ের, পাঁচ গোল দিল হালান্ডের ম্যান সিটি

ওয়েব ডেস্ক: নাগাড়ে খারাপ পারফরম্যান্স চলছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Man Utd)। রবিবার প্রিমিয়ার লিগে (Premier League) ফুলহ্যামের বিরুদ্ধে ১-১ ড্র...

More Articles Like This