প্রবল বৃষ্টি-বন্যায় কেরলে মৃত বেড়ে ১৫, এখনও নিখোঁজ ৭

Must Read

ওয়েব ডেস্ক : টানা ভারী বৃষ্টি (Rain) ও বন্যার জেরে কেরলে (Kerala) পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। সোমবার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন জানিয়েছেন, বৃষ্টি-সম্পর্কিত বিভিন্ন দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এখনও নিখোঁজ রয়েছেন ৭ জন। উদ্ধারকাজ চালাচ্ছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

সরকারি তথ্য অনুযায়ী, কোট্টায়ামে তিনজন, এর্নাকুলামে দু’জন, মালাপ্পুরমে চারজন, কোল্লামে দু’জন এবং ইডুক্কি, মুভাট্টুপুঝা, কন্নুর ও কোঝিকোড়ে একজন করে প্রাণ হারিয়েছেন। নিখোঁজদের মধ্যে কোল্লাম ও কন্নুরে দু’জন করে এবং মালাপ্পুরম, ইডুক্কি ও মুভাট্টুপুঝায় একজন করে রয়েছেন। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর : অভিষেকের বিদেশ যাত্রা,এক সপ্তাহের মধ্যে শুনানি করবে হাইকোর্ট : সুপ্রিম কোর্ট

বন্যা পরিস্থিতির জেরে রাজ্যজুড়ে ৩১৬টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন ১১,০১৮ জন বাসিন্দা। সোমবার সকালে শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, ৩ ও ৬ আগস্ট কেরলের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি সমুদ্রে উত্তাল পরিস্থিতির আশঙ্কায় কেরল-কর্নাটক-লক্ষদ্বীপ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Latest News

দুর্গাপুজোয় রাতভর ঠাকুর দেখে বাড়ি ফেরা সহজ, শিয়ালদহের তিন শাখায় বিশেষ ট্রেনের সময়সূচি

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোয় (Durga Puja) রাত জেগে প্রতিমা দর্শনের পর বাড়ি ফেরার সুবিধার্থে বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করল...

More Articles Like This