বীরভূমের পর মালদহে টাকার পাহাড়! ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় আড়াই কোটি নগদ, গ্রেফতার ১

Must Read

ওয়েব ডেস্ক : বীরভূমের পর এবার মালদহে (Malda) ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা (Money)। রবিবার গভীর রাতে মালদহ থানার মঙ্গলবাড়ি এলাকার একটি আবাসনে যৌথ অভিযানে প্রায় ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার টাকা, ২০ গ্রাম সোনা এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় পিন্টু সরকার নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরে নিষিদ্ধ কাফ সিরাপ (Cough Syrup) উদ্ধারের একটি মামলার তদন্তে ধৃতদের জেরা করে পিন্টু সরকারের নাম সামনে আসে। এরপর মালদহ ও দক্ষিণ দিনাজপুর পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবাড়ির একটি ভাড়া ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। সেখান থেকে বিছানা ও আলমারিতে রাখা থরে থরে সাজানো নোটের বান্ডিল উদ্ধার হয়। টাকা গোনার জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় বিশেষ কাউন্টিং মেশিন।

আরও খবর : হামিম মণ্ডল কাণ্ডে ফের বড় সাফল্য, হাওড়া থেকে গ্রেফতার জঙ্গির সহযোগী আদিত্য সিং

তদন্তকারীদের দাবি, ফ্ল্যাট থেকে প্রায় ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপও (Cough Syrup) উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওষুধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের ব্যবসা চলছিল। উদ্ধার হওয়া বিপুল নগদ অর্থ সেই বেআইনি ব্যবসার লেনদেনের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ।

ধৃত পিন্টু সরকারকে জিজ্ঞাসাবাদ করে এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, সেই তথ্য জানার চেষ্টা চলছে। পাশাপাশি উদ্ধার হওয়া নগদ অর্থের উৎস, আর্থিক লেনদেন এবং অন্য কোনও চক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মালদহে ব্যবসায়ীর ফ্ল্যাটে পুলিশের হানায় চাঞ্চল্য! প্রায় আড়াই কোটি টাকা, সোনা ও হাজার হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার

Latest News

ফের ড্র ম্যান ইউয়ের, পাঁচ গোল দিল হালান্ডের ম্যান সিটি

ওয়েব ডেস্ক: নাগাড়ে খারাপ পারফরম্যান্স চলছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Man Utd)। রবিবার প্রিমিয়ার লিগে (Premier League) ফুলহ্যামের বিরুদ্ধে ১-১ ড্র...

More Articles Like This