Forbidden

You don't have permission to access th1s resource.

যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজ ভূষণ শরণ সিং - KolkataTV
33.6 C
Kolkata

যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজ ভূষণ শরণ সিং

Must Read

ওয়েব ডেস্ক : যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস পেলেন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI)-র প্রাক্তন প্রধান ও বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)। সোমবার দিল্লির আদালত এই নির্দেশ দেয়।

আদালতের রায়ের পর ব্রিজ ভূষণ (Brij Bhushan Sharan Singh) বলেন, শুরু থেকেই তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। তাঁর কথায়, অভিযোগ সত্যি হলে তিনি আত্মহত্যা করবেন বলেও জানিয়েছিলেন। আদালতের রায়ে তিনি অত্যন্ত খুশি এবং এটি তাঁর ও তাঁর সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর বলে মন্তব্য করেন।

আরও খবর : ভোররাতে প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে গেল তিনটি বগি, অল্পের জন্য রক্ষা পেল শতাধিক যাত্রী

এই মামলার অন্যতম অভিযোগকারী ছিলেন অলিম্পিয়ান ভিনেশ ফোগাট। ২০২৩ সালে তাঁর অভিযোগ সামনে আসার পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়। ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়ার মতো কুস্তিগীররা দিল্লির যন্তর মন্তরে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে ব্রিজ ভূষণের গ্রেফতার ও রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে অপসারণের দাবি তুলেছিলেন।

বিক্ষোভ চলাকালীন নতুন সংসদ ভবনের দিকে মিছিল করতে গেলে একাধিক ক্রীড়াবিদকে আটক করেছিল পুলিশ। সেই আন্দোলন আন্তর্জাতিক স্তরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। এদিকে, ব্রিজ ভূষণ (Brij Bhushan Sharan Singh) এর আগেও নাবালিকা কুস্তিগীর সংক্রান্ত পৃথক একটি মামলায় আদালতের কাছ থেকে অব্যাহতি পেয়েছিলেন। বলে রাখা দরকার, ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ গত তিন বছরে ভারতীয় কুস্তির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে উঠেছিল।

Latest News

কঙ্গোয় ভয়াবহ ইবোলা, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল! দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

ওয়েব ডেস্ক : কঙ্গোয় (Congo) ভয়াবহ আকার নিয়েছে ইবোলা সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪,৩৮১ জনের শরীরে সংক্রমণ...

More Articles Like This