দীঘার সমুদ্রসৈকতে আসছে নতুন নিয়ম, পর্যটকদের নিরাপত্তায় কড়া নির্দেশিকার পথে রাজ্য

Must Read

ওয়েব ডেস্ক : দীঘায় পর্যটকদের নিরাপত্তা আরও জোরদার করতে একগুচ্ছ নতুন নির্দেশিকা আনার পথে রাজ্য সরকার। পূর্ব মেদিনীপুর সফরে দীঘা (Digha) স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনের সময় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee) জানান, সমুদ্রস্নানের সময় পর্যটকদের উপযুক্ত পোশাক ব্যবহার করার পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি বিচ ও সংলগ্ন এলাকায় মদ্যপান এবং তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করার পরিকল্পনাও রয়েছে।

মন্ত্রী বলেন, সপ্তাহান্তে বিপুল সংখ্যক পর্যটক দীঘায় (Digha) এসে সমুদ্রে নামেন। অনেকেই শাড়ি বা সালোয়ার-কামিজ পরে সমুদ্রে নামায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই নিরাপত্তার স্বার্থে সুইমসুট বা সমুদ্রস্নানের উপযোগী পোশাক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে শাড়ি বা সালোয়ার-কামিজ সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে না বলেও তিনি স্পষ্ট করেছেন।

আরও খবর : হাসপাতালের ১০০ মিটারের মধ্যে বিড়ি-সিগারেট বিক্রিতে কড়া নিষেধ, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রীর কথায়, ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানানসই সুইমওয়্যারও এখন বাজারে পাওয়া যায়। তবুও কেউ শাড়ি বা সালোয়ার-কামিজ পরে সমুদ্রে নামতে চাইলে এমন রঙের পোশাক পরতে হবে, যাতে বিপদের সময় সহজেই তাঁকে চিহ্নিত করা যায়। মূল লক্ষ্য পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা।

এছাড়া বিচের ১০০ মিটার অন্তর প্রশিক্ষিত উদ্ধারকর্মী মোতায়েন, উন্নত লাইফগার্ডিং ব্যবস্থা, রেস্তোরাঁ ও খাবারের দোকানে বার্ন কেয়ার ইউনিট তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। খুব শিগগিরই এই নতুন নির্দেশিকা কার্যকর করা হতে পারে বলে জানা যাচ্ছে।

Latest News

ধোনির দলের হেড কোচ জাহির, ঘোষণা চেন্নাই সুপার কিংসের

ওয়েব ডেস্ক: দীর্ঘদিন পর চেন্নাই সুপার কিংসের হেড কোচ পদে বদল। সিএসকে-র ডাগ আউটে বরাবর বসতে দেখা গিয়েছে প্রাক্তন...

More Articles Like This