Forbidden

You don't have permission to access th1s resource.

হামিম মণ্ডল কাণ্ডে ফের বড় সাফল্য, হাওড়া থেকে গ্রেফতার জঙ্গির সহযোগী আদিত্য সিং - KolkataTV
33.6 C
Kolkata

হামিম মণ্ডল কাণ্ডে ফের বড় সাফল্য, হাওড়া থেকে গ্রেফতার জঙ্গির সহযোগী আদিত্য সিং

Must Read

ওয়েব ডেস্ক : হামিম মণ্ডল জঙ্গি মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করল এসটিএফ (STF)। ধৃতের নাম আদিত্য সিং ওরফে রাজ ওরফে রাজু। হাওড়ার বেলিলিয়াস রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃত জঙ্গি হামিম মণ্ডল ও তার সহযোগী অর্পিতা সরকারকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই আদিত্যকে আটক করা হয়। অভিযোগ, জঙ্গি কার্যকলাপে হামিমকে বিভিন্নভাবে সহযোগিতা করত সে।

জানা গিয়েছে, একটি গেমিং অ্যাপের মাধ্যমে হামিম মণ্ডলের সঙ্গে আদিত্যর পরিচয় হয়। পরে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলে হামিম তাকে বিভিন্ন কাজে ব্যবহার করতে শুরু করে বলে অভিযোগ। এসটিএফের দাবি, পুর প্রতিমন্ত্রী উমেশ রাই ও তাঁর ছেলেকে ঘিরে নজরদারি চালানো এবং তাঁদের সংক্রান্ত তথ্য সংগ্রহ করে হামিম ও অর্পিতার কাছে পৌঁছে দিত আদিত্য।

আরও খবর : হাসপাতালের ১০০ মিটারের মধ্যে বিড়ি-সিগারেট বিক্রিতে কড়া নিষেধ, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

এসটিএফ সূত্রে খবর, আদিত্যকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। তদন্তকারীরা জানতে চাইছেন, হামিমের জঙ্গি নেটওয়ার্ক কতটা বিস্তৃত। এর সঙ্গে আর কারা যুক্ত রয়েছে। এই মামলায় আরও গ্রেফতারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, এর আগে হামিম মণ্ডলকে বর্ধমান থেকে এবং তার সহযোগী অর্পিতা সরকারকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, তারা শেহজাদ ভাট্টি গোষ্ঠীর সঙ্গে যুক্ত এবং পাকিস্তান-যোগের প্রমাণও মিলেছে। আসন্ন স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নাশকতার ছক ছিল বলেও তদন্তে উঠে এসেছে বলে দাবি এসটিএফের।

Latest News

কঙ্গোয় ভয়াবহ ইবোলা, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল! দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

ওয়েব ডেস্ক : কঙ্গোয় (Congo) ভয়াবহ আকার নিয়েছে ইবোলা সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪,৩৮১ জনের শরীরে সংক্রমণ...

More Articles Like This