‘মতাদর্শ বদলানোদের দরকার নেই’, কল্যাণের ঐক্যের বার্তা ফিরিয়ে তৃণমূলকে কটাক্ষ ঐশীর

Must Read

কলকাতা: বিজেপি (BJP) ও আরএসএস-বিরোধী (RSS) শক্তির ঐক্যের আহ্বান জানিয়ে তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) যে বার্তা দিয়েছিলেন, তা কার্যত নস্যাৎ করে দিলেন এসএফআই নেত্রী ঐশী ঘোষ। তাঁর স্পষ্ট বক্তব্য, বামেদের লড়াই বরাবরই আরএসএসের বিরুদ্ধে। যাঁরা সময়ে সময়ে মতাদর্শ বদলান, তাঁদের সঙ্গে সেই লড়াইয়ের কোনও প্রয়োজন নেই।

সম্প্রতি দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভে অংশ নেওয়ার পর ঐশী ঘোষের বিরুদ্ধে একটি পুরনো মামলায় পদক্ষেপ করে দিল্লি পুলিশ। যদিও বাম কর্মী-সমর্থকদের বাধার মুখে সেই অভিযান শেষ পর্যন্ত সফল হয়নি। ঘটনাস্থলে সিপিএম, এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মী-সমর্থকদের পাশাপাশি দলের সাংসদেরাও উপস্থিত ছিলেন।

আরও খবর : বন্ধ ঘর থেকে মিলল বৃদ্ধ দম্পতির দেহ, সল্টলেকে রহস্যঘেরা মৃত্যুর তদন্তে পুলিশ

ঐশীর বিরুদ্ধে পুলিশের এই পদক্ষেপের সমালোচনা করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মতাদর্শের পার্থক্য থাকলেও বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে বিরোধী শক্তির ঐক্য জরুরি। তাঁর দাবি, আন্দোলন দমাতেই পুরনো মামলাকে হাতিয়ার করা হচ্ছে।

তবে সেই বার্তার জবাব দিতে গিয়ে নাম না করেই তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করেন ঐশী। তিনি বলেন, “আমরা বরাবর আরএসএসের বিরুদ্ধে লড়ে এসেছি। তখন অনেকে আরএসএসের দুর্গা সেজে থাকতে চেয়েছিল। প্রতি নির্বাচনে যাঁদের মতাদর্শ বদলায়, তাঁদের আমাদের লড়াইয়ে দরকার নেই।” রাজনৈতিক মহলের একাংশের মতে, এই মন্তব্যে তৃণমূলের সঙ্গে বামেদের দূরত্ব আরও স্পষ্ট হল।

এদিকে, দিল্লি পুলিশের পদক্ষেপের তীব্র নিন্দা করেছে এসএফআই। সংগঠনের অভিযোগ, ছাত্র আন্দোলনের কণ্ঠরোধ করতেই পুরনো মামলাকে সামনে এনে নেতাদের চাপে ফেলার চেষ্টা হয়েছে। অন্যদিকে, কেন্দ্রের বক্তব্য, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থেই পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে।

Latest News

মোদির জন্মদিনের অনুষ্ঠানে অনুপস্থিতি, ৫০০ টাকা জরিমানার অভিযোগে বিতর্কে আইআইএম জম্মু

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন (Narendra Modi Birthday) উপলক্ষে আয়োজিত প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে অনুপস্থিত থাকার জেরে পড়ুয়াদের...

More Articles Like This