বারুইপুরে ফের গেলেন মুখ্যমন্ত্রী, তুলে দিলেন নিহত ইন্দ্রজিতের পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র

Must Read

ওয়েব ডেস্ক : বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরে এখনও উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দ্বিতীয়বার সেখানে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বারুইপুরে (Baruipur) পৌঁছে প্রথমেই তিনি নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন। প্রায় দশ মিনিট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

এরপর মুখ্যমন্ত্রী যান গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের বাড়িতে। পরিবারের হাতে সরকারি চাকরির প্রতিশ্রুতি রক্ষা করে ইন্দ্রজিতের দাদা বাপির হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। পাশাপাশি সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়িরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আপাতত ওই ফাঁড়িতে ২ জন সাব-ইন্সপেক্টর, ৪ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, ৪ জন মহিলা পুলিশ-সহ মোট ২০ জন কর্মী মোতায়েন থাকবেন।

আরও খবর : শনিবারও বৃষ্টির দাপট অব্যাহত, দক্ষিণবঙ্গে রয়েছে বজ্রবৃষ্টির পূর্বাভাস

গত ৪ জুলাই থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। পরদিন একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। অভিযোগ, গণধর্ষণের পর তাকে খুন করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতারর করেছে পুলিশ। অন্য এক অভিযুক্ত প্রভাস মন্ডলের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। অন্যদিকে ঘটনার পর এলাকায় বিক্ষোভের সময় সন্দেহের বশে ইন্দ্রজিৎ নামে এক যুবককে গণপিটুনিতে হত্যা করা হয়।

এর আগের সফরে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) দাবি করেছিলেন, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ নির্দোষ ছিলেন। প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তিনি ঘটনার নেপথ্যে উসকানির অভিযোগের কথাও উল্লেখ করেছিলেন। সেই তদন্তে নেমে ইতিমধ্যেই গণপিটুনির ঘটনায় ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত এখনও চলছে।

দেখুন অন্য খবর :

Latest News

ডিম আক্রমণের ঘটনায়, হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ মহুয়া মৈত্রর

ওয়েব ডেস্ক : ডিম হামলার অভিযোগকে কেন্দ্র করে ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ...

More Articles Like This