বিজেপিতে যোগ সুখেন্দুশেখর, প্রকাশ চিক বরাইক, সুস্মিতা দেবের

Must Read

কলকাতা: রাজ্যসভার উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হল। তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির (BJP) রাজ্য সদর দফতরে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

সাংবাদিক বৈঠকে শমীক বলেন, মোদী সরকারের উন্নয়নের উপর আস্থা রেখেই এই তিন নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর দাবি, দুর্নীতি বা চাকরি কেলেঙ্কারির সঙ্গে যাঁদের নাম জড়ায়নি, তাঁদের জন্য বিজেপির দরজা সব সময়ই খোলা। একই সঙ্গে তিনি জানান, এখন থেকে তাঁদের একটাই পরিচয়, তাঁরা বিজেপির সদস্য।

আরও পড়ুন: ফের খুলল বরুন বিশ্বাস হত্যার তদন্তের ফাইল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের একাধিক নেতার দলত্যাগের আবহে এই যোগদানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে আগামী ২৪ জুলাই রাজ্যসভার উপনির্বাচনের আগে এই পদক্ষেপ নতুন জল্পনার জন্ম দিয়েছে। বিধানসভার বর্তমান অঙ্ক অনুযায়ী, তিনটি আসনেই বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। ফলে সদ্য যোগ দেওয়া এই তিন নেতার মধ্যে কেউ রাজ্যসভার প্রার্থী হতে পারেন কি না, তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে।

এ দিন সুখেন্দুশেখর রায় বলেন, আর জি কর আন্দোলনের সময় থেকেই তৃণমূলের জনসমর্থন কমতে শুরু করেছিল। তাঁর দাবি, দীর্ঘদিন বাম এবং তৃণমূল- দুই সরকারের আমলই দেখেছে বাংলা, এবার বিজেপিকে সুযোগ দেওয়া উচিত।

উল্লেখ্য, কয়েক দিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সুখেন্দুশেখর রায়ের বৈঠক রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছিল। বৃহস্পতিবারের দলবদলের মাধ্যমে সেই জল্পনাই কার্যত সত্যি হল। রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে এই যোগদান পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।

 

Latest News

৩৮০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ! ওড়িশার শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে ছাত্র আন্দোলনে সৌরভের CJP

ওয়েব ডেস্ক: স্কুলের পাঠ্যবইয়ে একাধিক ভুলের অভিযোগকে কেন্দ্র করে ওড়িশায় (Odisha) চলা ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াল ককরোচ জনতা পার্টি...

More Articles Like This