29.4 C
Kolkata

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগের ভাবনা হাইকোর্টের

Must Read

ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের। বুধবার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, গোটা বিষয়টি খতিয়ে দেখতে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে আদালত। তাঁর প্রস্তাব, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে এই দায়িত্ব দেওয়া যেতে পারে।

তবে বিচারপতি স্পষ্ট করেন, মামলার একটি পক্ষের হয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারের পুত্র আইনজীবী হিসেবে উপস্থিত রয়েছেন। তাই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষের সম্মতি থাকলেই তাঁর নিয়োগ চূড়ান্ত করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলির মতামত জানার কথাও আদালতে উল্লেখ করা হয়।

আরও খবর : মমতার মিছিলে বিজেপি-তৃণমূলের ধুন্ধুমার, তুলকালাম অবস্থা

এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষে আইনজীবী কিশোর দত্ত আদালতকে জানান, কালীঘাট তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি মঙ্গলবার আরও কয়েকটি অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। এই নতুন তথ্য অতিরিক্ত হলফনামার মাধ্যমে আদালতের সামনে তুলে ধরার অনুমতি চান তিনি। অন্যদিকে আদালতের নির্দেশ মেনে সংশ্লিষ্ট ব্যাঙ্কের পক্ষ থেকে ফ্রিজ করা অ্যাকাউন্ট সংক্রান্ত রিপোর্টও জমা দেওয়া হয়।

রাজ্য পুলিশের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন আদালতের কাছে আরও সময় চান। বৃহস্পতিবার মামলার শুনানি পুনরায় গ্রহণ করবেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

দেখুন অন্য খবর :

Latest News

তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ইডি

ওয়েব ডেস্ক : আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তে বড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কালীঘাট তৃণমূল কংগ্রেসের...

More Articles Like This