হকারদের জন্য বিরাট সুখবর, পুজো পর্যন্ত হবে না উচ্ছেদ!

Must Read

ওয়েব ডেস্ক : উৎসবের মরশুমের মুখে হকারদের (Hawkers) জন্য এল স্বস্তির খবর। দীর্ঘদিন ধরে চলা উচ্ছেদ বিতর্কের মাঝেই হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটি জানিয়েছে, দুর্গাপুজো পর্যন্ত রাজ্যের কোনও হকারকে উচ্ছেদ করা হবে না বলে তাঁদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ফলে পুজোর (Durga Puja) আগে সাময়িকভাবে সুখবর হকারদের জন্য।

রাজ্যে সম্প্রতি সরকারি ও রেলের জমি দখলমুক্ত করার অভিযানে জোর দিয়েছে প্রশাসন। সেই অভিযানের অংশ হিসেবে বাজার, রেল স্টেশন, ফুটপাত এবং বিভিন্ন সরকারি জায়গায় থাকা হকার (Hawkers) ও দোকানদারদের নোটিস পাঠানো হয়। বেশ কয়েকটি এলাকায় উচ্ছেদ অভিযানও চালানো হয়, যার ফলে বহু ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান ভেঙে দেওয়া হয়েছে। উচ্ছেদকে ঘিরে একাধিক মামলা কলকাতা হাই কোর্টে পৌঁছায়। পরে আদালত ৩১ জুলাই পর্যন্ত উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। কিন্তু সেই সময়সীমার পর কী হবে, তা নিয়ে হকারদের মধ্যে উদ্বেগ থেকেই গিয়েছিল।

আরও খবর : পোলিও টিকাকরণে পিছিয়ে কলকাতা!

এই পরিস্থিতিতেই শুক্রবার নবান্নে হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সংগঠনের রাজ্য সভাপতি অসিত সাহা দাবি করেন, উৎসবের সময় সাধারণ মানুষের রোজগারের কথা বিবেচনা করেই পুজো পর্যন্ত উচ্ছেদ না করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রেলের জমিতে বসে ব্যবসা করা হকারদের বিষয়টি কেন্দ্রীয় সরকারের আওতায় পড়ে। তাই সেই সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রীকে রেল মন্ত্রকের সঙ্গে আলোচনার অনুরোধ জানানো হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

স্বেচ্ছাবসর নিয়েই অসম উপনির্বাচনে বিজেপির টিকিট পেলেন প্রাক্তন আইএএস

ওয়েব ডেস্ক: অসমের (Assam) নগাঁও (Nagaon) লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসেবে প্রাক্তন আইএএস আধিকারিক দেবাশিস শর্মার (Debashis Sharma) নাম...

More Articles Like This