হাইকোর্টের নির্দেশ অমান্য, আদালত অবমাননার মামলার ফাঁদে মমতা, অভিষেক

Must Read

কলকাতা: হাইকোর্টের (High Court) নির্দেশ অমান্য করে ২১ জুলাই রাস্তা আটকে ধর্মতলায় (Dharmatala) তৃণমূলের (TMC) সভা করায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে আদালত অবমাননার মামলা। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি।

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করতে চান। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কে বলবেন? কল্যাণ ইতস্তত করলে আদালতের বক্তব্য তাহলে তো তার বিরুদ্ধে রুল জারি করতে হয়। যদিও মামলায় এডভোকেট অন রেকর্ড মমতা ও অভিষেক দুজনের হয়েই ওকালতনামা দিয়েছেন।

রক্ষাকবচের আবেদন, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র – KolkataTV

শেষ পর্যন্ত আদালত জানিয়ে দেয় চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে। পরের দু সপ্তাহে মামলাকারী হলফনামা দিলে ১৭ আগস্ট মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক মামলায় শেষ মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে সরিয়ে অন্য আইনজীবীদের নিয়োগ করা হয়। তখনই ক্ষুব্ধ কল্যাণ জানিয়েছিলেন, তিনি আর অভিষেকের হয়ে মামলা লড়বেন না। তাই এদিন তিনি ইতস্তত করেন বলে ধারণা তার ঘনিষ্ঠ আইনজীবীদের। তবে যেহেতু ওকালতনামা দুজনের নামে দাখিল হয়েছে ফলে, আগামীতে শুনানির সময় কোনো আইনি জটিলতা হবে না বলে ধারণা আইনজীবী মহলের ।

Latest News

কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে খেতাবের দৌড়ে মোহনবাগান

ওয়েব ডেস্ক: কলকাতা লিগের (Kolkata Leauge) খেতাবি দৌড়ে হঠাৎ করেই ছবিটা বদলে গেল। সুপার সিক্সের প্রথম ম্যাচের আগ পর্যন্ত...

More Articles Like This