33.6 C
Kolkata

জ্বালানি সংকটে ভারতের শরণাপন্ন রাশিয়া, শুরু পেট্রল আমদানি!

Must Read

ওয়েব ডেস্ক : ইউক্রেনের (Ukraine) হামলায় একের পর এক তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় রাশিয়ায় (Russia) জ্বালানি সংকট ক্রমেই তীব্র হচ্ছে। সেই পরিস্থিতি মোকাবিলায় এবার ভারত থেকে পেট্রল (Petrol) আমদানি শুরু করেছে মস্কো। সূত্রের খবর, সমুদ্রপথে ইতিমধ্যেই ভারতের প্রথম চালান রাশিয়ার উদ্দেশে রওনা দিয়েছে।

সূত্রের খবর, প্রথম দফায় অন্তত ৬০ হাজার মেট্রিক টন পেট্রল পাঠানো হয়েছে। দুটি ট্যাঙ্কারে ৩০ থেকে ৪০ হাজার টন করে জ্বালানি রয়েছে বলে জানা গিয়েছে। যদিও কোন ভারতীয় সংস্থা এই পেট্রল রফতানি করছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একাধিক তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে জ্বালানির সরবরাহে টান পড়েছে। পেট্রল পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। সেই সঙ্গে বেড়েছে জ্বালানির দামও।

আরও খবর : ঐতিহাসিক গুরুদ্বার ভাঙার ঘটনায় পাকিস্তানকে তোপ ভারতের

রবিবার সরকারি বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকার করেন, হামলার জেরে কয়েকটি অঞ্চলে জ্বালানির ঘাটতি তৈরি হয়েছে। যদিও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান তিনি। এরপরই মঙ্গলবার ক্রেমলিন জানায়, প্রয়োজনীয় জ্বালানি আমদানির জন্য একাধিক দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে রাশিয়া।

সূত্রের খবর, ভারত (India) ছাড়াও বেলারুশ-সহ কয়েকটি দেশ থেকে প্রতি মাসে প্রায় চার লক্ষ টন পেট্রল আমদানির পরিকল্পনা করেছে মস্কো। ইতিমধ্যেই বেলারুশ থেকে জ্বালানি সরবরাহও উল্লেখযোগ্য হারে বেড়েছে। অন্যদিকে, রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনাও রেকর্ড স্তরে পৌঁছেছে। জুন মাসে ভারতের মোট তেল আমদানির অর্ধেকেরও বেশি এসেছে রাশিয়া থেকে। তবে এবার সংকটের সময় ভারত থেকে তেল আমদানি করছে রাশিয়া।

দেখুন অন্য খবর :

Latest News

২০ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে নিটের ফলাফল?

ওয়েব ডেস্ক : নিট পরীক্ষার ফল (NEET Result) প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে। সূত্রের খবর, আগামী ২০ জুলাইয়ের মধ্যেই ফল...

More Articles Like This