32 C
Kolkata

কলকাতা পুলিশের অধীন বিভিন্ন থানায় থাকবে সাইবার ডেস্ক , নির্দেশ লালবাজারের

Must Read

ওয়েব ডেস্ক : সাইবার প্রতারণার (Cyber Fraud) শিকার হওয়ার পর অভিযোগ জানাতে আর ঘুরতে হবে না এক থানা থেকে অন্য দফতরে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবার কলকাতা পুলিশের (Kolkata Police) অধীন সমস্ত থানায় ২৪ ঘণ্টার সাইবার সহায়তা কেন্দ্র (Cyber ​​Support Center) চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যেই একাধিক থানায় এই পরিষেবা শুরু হয়েছে, ধাপে ধাপে বাকি থানাগুলিতেও তা চালু করা হবে।

এতদিন অনেক ক্ষেত্রেই স্থানীয় থানায় অভিযোগ জানাতে গিয়ে প্রতারিত ব্যক্তিদের ডিভিশনাল সাইবার সেলে পাঠানো হত। ফলে অভিযোগ দায়ের করতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ত হয়রানিও। সেই সমস্যার সমাধান করতেই প্রতিটি থানায় আলাদা সাইবার সহায়তা ডেস্ক তৈরির উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ (Police)।

আরও খবর : ভোট-পরবর্তী হিংসা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে অনুব্রত মণ্ডল, সিউড়ি আদালতে খারিজ হয়েছিল আবেদন

পুলিশ সূত্রের দাবি, ডিজিটাল অ্যারেস্ট, কেওয়াইসি আপডেটের নামে প্রতারণা, ভুয়ো বিনিয়োগের প্রলোভন-সহ বিভিন্ন ধরনের সাইবার জালিয়াতির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। তাই প্রতারিত ব্যক্তি যাতে দ্রুত অভিযোগ জানাতে পারেন, প্রয়োজনীয় আইনি ও প্রযুক্তিগত সহায়তা পান, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ।

প্রতিটি সাইবার সহায়তা কেন্দ্রে (Cyber ​​Support Center) একজন প্রশিক্ষিত পুলিশ আধিকারিক থাকবেন। তিনি অভিযোগ নথিভুক্ত করা থেকে শুরু করে পরবর্তী করণীয় সম্পর্কে ভুক্তভোগীদের সাহায্য করবেন। একইসঙ্গে প্রতিটি থানায় মহিলাদের জন্য পৃথক সহায়তা কেন্দ্রও চালু করা হচ্ছে, যেখানে সর্বক্ষণ একজন মহিলা পুলিশকর্মী উপস্থিত থাকবেন।

দেখুন অন্য খবর :

Latest News

বিশ্বকাপের জয়ের উচ্ছ্বাসে মর্মান্তিক পরিণতি, মেক্সিকোতে প্রাণ গেল ৩ সমর্থকের

ওয়েব ডেস্ক : বিশ্বকাপের (FIFA World Cup 2026) নকআউট পর্বে ইকুয়েডরকে (Ecuador) হারিয়ে শেষ ষোলোয় উঠেছে আয়োজক দেশ মেক্সিকো...

More Articles Like This