35.4 C
Kolkata

প্রয়াত নাট্যচর্চার কিংবদন্তী বিজয়া মেহতা

Must Read

ওয়েব ডেস্ক : প্রয়াত ভারতের নাট্যচর্চার কিংবদন্তী তথা প্রখ্যাত পরিচালক ও অভিনেত্রী বিজয়া মেহতা (Vijaya Mehta)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। মঙ্গলবার রাতে তাঁর জীবনাবাসন ঘটে বলে জানা যাচ্ছে। প্রখ্যাত শিল্লী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে খবর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।

গত কয়েক দশকের মারাঠি নাট্যচর্চার অন্যতম অগ্রণী মুখ ছিলেন বিজয়া (Vijaya Mehta)। ‘রঙ্গায়ন’-এর মতো নাট্য দলের প্রতিষ্ঠা করেছিলেন তিনি। বিজয় তেণ্ডুলকর, অরবিন্দ দেশপাণ্ডে, শ্রীরাম লাগুর মতো কিংবদন্তিদের সঙ্গে মিলে মহারাষ্ট্রের নাট্য আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এর পাশাপাশি তিনি ‘রাও সাহেব’ (১৯৮৬) ও ‘পেস্টনজি’ (১৯৮৮)-এর মতো ছবি পরিচালনা করেছিলেন। অভিনেত্রী হিসেবেও বেশ প্রশংসা পেয়েছিলেন তিনি। ‘পার্টি’ ছবিতে তাঁর অভিনয় বেশ জনপ্রিয় ছিল।

আরও খবর : সাঁওতালি ছন্দে শেক্সপিয়ার! রোমানিয়া ঘুরে কলকাতার মঞ্চে দ্য উইল অফ শেক্সপিয়ার, মুগ্ধ লিয়েন্ডার

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis) সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মারাঠি নাট্যজগতের কিংবদন্তি প্রযোজক, পরিচালক এবং মঞ্চ ও রুপোলি পর্দার উজ্জ্বল মুখ বিজয়া মেহতার প্রয়াণের খবর অত্যন্ত বেদনাদায়ক। অভিনয়ের মাধ্যমে নিজের যাত্রা শুরু করে তিনি পরবর্তীকালে অসংখ্য স্মরণীয় নাটক পরিচালনা করেছেন। তাঁর হাত ধরেই গড়ে উঠেছেন একের পর এক অসাধারণ নাট্যশিল্পী। পাশাপাশি চলচ্চিত্রে তাঁর অভিনীত চরিত্রগুলিও আজ কিংবদন্তির মর্যাদা পেয়েছে।তাঁর প্রয়াণে একটি সমগ্র প্রজন্মের প্রতিনিধিত্বকারী এক উজ্জ্বল মুখ যেন সময়ের অন্তরালে হারিয়ে গেল। তাঁর প্রতি জানাই আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। ‘

প্রবীণ শিল্পীর প্রয়াণে অভিনেতা অনুপম খের (Anupam Kher) লিখেছেন, “বিজয়া মেহতা—এক অনন্য কিংবদন্তি! বিজয়া মেহতার প্রয়াণের খবর শুনে গভীরভাবে শোকাহত। ভারতের নাট্যজগতের অন্যতম সেরা ব্যক্তিত্ব, অসাধারণ চলচ্চিত্র নির্মাতা এবং সর্বোপরি একজন অনন্য মানুষ ছিলেন তিনি।‘রাও সাহেব’ ও ‘পেস্টনজি’ ছবিতে বিজয়া বাইয়ের সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। তখন আমি ইতিমধ্যেই কয়েকটি ছবিতে অভিনয় করেছি এবং মনে হয়েছিল অভিনয় সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে। কিন্তু তাঁর সঙ্গে প্রতিটি মহড়া আমাকে নতুন করে বুঝিয়েছে, অভিনয়ের জগৎ কতটা বিশাল। তাঁর প্রজ্ঞা, মানুষের মন ও আচরণ সম্পর্কে গভীর উপলব্ধি এবং অসাধারণ সংবেদনশীলতার সামনে আমি আনন্দের সঙ্গেই আবার ছাত্র হয়ে গিয়েছিলাম। তিনি কখনও নিজের জ্ঞান চাপিয়ে দিতেন না, বরং সেই জ্ঞান দিয়ে আমাদের পথ আলোকিত করতেন। কখনও কণ্ঠস্বর উঁচু করতেন না, বরং আমাদের কাজের মান আরও উঁচুতে নিয়ে যেতেন। তাঁর শৃঙ্খলার সঙ্গে ছিল সৌন্দর্য, আন্তরিকতার সঙ্গে ছিল বিনয়, আর অসামান্য প্রতিভার সঙ্গে ছিল সহজ-সরল ব্যক্তিত্ব।মৃত্যুর সবচেয়ে নির্মম দিক হলো, প্রিয় মানুষের মৃত্যুসংবাদ শোনার কয়েক মুহূর্তের মধ্যেই তাঁকে অতীত কালের ভাষায় স্মরণ করতে হয়। অথচ মন সেই সত্য মেনে নিতে অনেক বেশি সময় নেয়।ধন্যবাদ, বিজয়া বাই—আপনার উদারতা, স্নেহ, দিকনির্দেশনা এবং আমাদের শেখানোর জন্য যে অভিনয় শুধু অভিনয় নয়, জীবনের গভীরতাকে উপলব্ধি করার এক শিল্প।আপনি চিরকাল বেঁচে থাকবেন সেই অসংখ্য অভিনেতা, পরিচালক ও শিক্ষার্থীর হৃদয়ে, যাদের জীবন আপনি স্পর্শ করেছিলেন।”

দেখুন অন্য খবর :

Latest News

স্পাইডার-ম্যানের সঙ্গে জুটি বাঁধলেন মেসি! নতুন টিজার ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা

ওয়েব ডেস্ক : হলিউডের সুপারহিরো আর বিশ্ব ফুটবলের মহাতারকা, এক ফ্রেমে দেখা গেল দু'জনকে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ (Spider-Man:...

More Articles Like This