30.3 C
Kolkata

দিল্লি সরকারের নয়া নীতি, মোটরসাইকেল ও স্কুটারের রেজিস্ট্রেশন আর হবে না!

Must Read

ওয়েব ডেস্ক : দূষণ কমানো এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বড় পদক্ষেপ নিল দিল্লি সরকার। নতুন দিল্লি ইভি নীতি (Delhi EV Policy 2026)-র ঘোষণা করা হয়েছে। ২০২৮ সালের ১ এপ্রিল থেকে রাজধানীতে নতুন পেট্রোল বা সিএনজি চালিত মোটরসাইকেল ও স্কুটারের রেজিস্ট্রেশন আর করা হবে না। উল্লেখিত তারিখের পর শুধুমাত্র ইলেকট্রিক দু’চাকার যানই রেজিস্ট্রেশনের অনুমতি পাবে।

নতুন নীতি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হচ্ছে। তা বলবৎ থাকবে ৩১ মার্চ ২০৩০ পর্যন্ত। সরকারের লক্ষ্য, এই সময়ের মধ্যে যানবাহন থেকে নির্গত দূষণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা। তবে পরিবর্তন একদিনে নয়, ধাপে ধাপে কার্যকর হবে। প্রথম পর্যায়ে ইলেকট্রিক অটোরিকশা এবং এন ওয়ান ক্যাটাগরির মালবাহী গাড়ির উপর এই নীতি প্রযোজ্য হবে। ২০২৮ সাল থেকে তার সঙ্গে যুক্ত হবে নতুন ইলেকট্রিক মোটরসাইকেল ও স্কুটারের বাধ্যতামূলক রেজিস্ট্রেশন।

আরও খবর : ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারতের ‘অপারেশন আমিস্তাদ’, পৌঁছল ৬৬ টন ত্রাণ ও ফিল্ড হাসপাতাল

ইলেকট্রিক গাড়ি কেনায় উৎসাহ দিতে একাধিক আর্থিক সুবিধারও ঘোষণা করেছে দিল্লি সরকার। নতুন ইলেকট্রিক দু’চাকার গাড়ি কিনলে প্রথম বছরে ৩০ হাজার টাকা, দ্বিতীয় বছরে ২০ হাজার এবং তৃতীয় বছরে ১০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। ইলেকট্রিক তিন চাকার গাড়ির জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং এন ওয়ান শ্রেণির ইলেকট্রিক মালবাহী গাড়ির জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত ইনসেনটিভ মিলবে।

এছাড়া পুরনো পেট্রোল বা ডিজেলচালিত গাড়ি বাতিল করে নতুন ইলেকট্রিক গাড়ি কিনলে স্ক্র্যাপেজ ইনসেন্টিভের ব্যবস্থাও রাখা হয়েছে। বিএস-৪ বা তার চেয়ে পুরনো চার চাকার গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাওয়া যাবে। অন্যান্য যানবাহনের জন্যও ৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ইনসেনটিভ নির্ধারণ করা হয়েছে। সমস্ত অর্থ সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। এছাড়া আগামী কয়েক বছরের মধ্যে রাজধানী জুড়ে ৩২ হাজার নতুন ইভি চার্জিং পয়েন্ট তৈরি করা হবে। পাশাপাশি ৩০ লক্ষ টাকা পর্যন্ত মূল্যের নতুন ইলেকট্রিক গাড়ি কিনলে রোড ট্যাক্স ও রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ মকুব থাকবে। তবে এই সুবিধা হাইব্রিড গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

দিল্লি সরকারের আশা, এই নীতির ফলে দূষণ কমার পাশাপাশি আগামী চার বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

দেখুন অন্য খবর :

Latest News

অসুস্থতার কারণ দেখিয়েও মিলল না স্বস্তি, আসারামের অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ওয়েব ডেস্ক: নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর (Asharam Bapu) অন্তর্বর্তী জামিনের আবেদন আপাতত খারিজ করল...

More Articles Like This