30.6 C
Kolkata

উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা ২১ সেপ্টেম্বর থেকে? বড় ঘোষণা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

Must Read

কলকাতা: উচ্চমাধ্যমিকের (Higher Secondary) নতুন সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষার্থীদের জন্য এল বড় আপডেট। রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তৃতীয় সেমেস্টার পরীক্ষার সূচি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বর মাসেই শুরু হবে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। নতুন মূল্যায়ন ব্যবস্থার অধীনে এটাই হবে পড়ুয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা।

সংসদ সূত্রে জানা গিয়েছে, তৃতীয় সেমেস্টারের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই পরীক্ষার প্রস্তুতি শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। নির্দিষ্ট সময়ে অ্যাডমিট কার্ড বিতরণ, পরীক্ষাকেন্দ্রের প্রস্তুতি এবং অন্যান্য প্রশাসনিক কাজও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নতুন সেমেস্টার ব্যবস্থায় পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে আগের মতোই কড়া নজরদারির ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন: তারাতলা বিপর্যয় তদন্তে বড় মোড়! পুলিশ হেফাজতে কালীচরণ বন্দ্যোপাধ্যায়, ত্রুটিপূর্ণ প্ল্যান পাশ নিয়ে বাড়ছে সন্দেহ

সেমেস্টার পদ্ধতি চালু হওয়ার পর উচ্চমাধ্যমিকের মূল্যায়ন প্রক্রিয়ায় একাধিক পরিবর্তন এসেছে। তৃতীয় সেমেস্টারে মূলত বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে। এর ফলে পড়ুয়াদের নিয়মিত পড়াশোনার উপর আরও বেশি জোর দেওয়া হচ্ছে বলে মনে করছে শিক্ষা মহল। একই সঙ্গে পরীক্ষার চাপও বছরের বিভিন্ন পর্যায়ে ভাগ হয়ে যাচ্ছে।

শিক্ষক-শিক্ষিকাদের একাংশের মতে, নতুন সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষার্থীদের ধারাবাহিক প্রস্তুতি বজায় রাখা জরুরি। তাই শেষ মুহূর্তের পড়ার বদলে নিয়মিত অনুশীলনের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে, পরীক্ষার বিস্তারিত রুটিন, বিষয়ভিত্তিক সূচি এবং অন্যান্য নির্দেশিকা সংসদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের নিয়মিত সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

Latest News

জমি জেহাদ থেকে ধর্মান্তকরণে নতুন আইন! ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : ‘এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই আদর্শকে সামনে রেখেই পশ্চিমবঙ্গ (West...

More Articles Like This