29.4 C
Kolkata

রামমন্দিরে রক্ষকই ভক্ষক! অনুদানের টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার ৮

Must Read

ওয়েব ডেস্ক : রামমন্দিরে (Ram Temple) ভক্তদের দেওয়া অনুদানের অর্থে চুরির ঘটনায় বড় সাফল্য পেল উত্তরপ্রদেশ (Uttarpradesh) পুলিশ (Police)। এফআইআরে নাম থাকা আট অভিযুক্তকেই গ্রেফতার করল পুলিশ। বিশেষ তদন্তকারী দলের (SIT) প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে মামলা দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়।

তদন্তকারীদের দাবি, ধৃতরা সকলেই কোনও না কোনওভাবে রামমন্দিরের দানবাক্সে জমা পড়া অর্থ গণনা ও তার হিসাবরক্ষণের কাজে যুক্ত ছিলেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে অনুদানের টাকা আত্মসাৎ করা হচ্ছিল। প্রাথমিক তদন্তে আর্থিক অনিয়মের একাধিক প্রমাণ সামনে আসার পরই কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়।

গ্রেফতার (Arrest) হওয়া আটজন হলেন টিন্নু যাদব, অনুকল্প মিশ্র, লাভকুশ মিশ্র, অবিনাশ শুক্ল, মনীশ যাদব, সুভাষ শ্রীবাস্তব, করুণেশ পাণ্ডে এবং রামশঙ্কর মিশ্র। তাঁদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, চুরি, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

আরও খবর : এআই ভুল করলেই বন্ধ! ব্যাঙ্কে AI ব্যবহারে ‘কিল সুইচ’ বাধ্যতামূলক করতে চাইছে আরবিআই

জানা গিয়েছে, সম্প্রতি অনুদানের হিসাব খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল। নগদ অর্থ গণনা, সংরক্ষণ এবং হিসাব মিলিয়ে দেখার সময় বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। এরপর তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ, নথিপত্র এবং সংশ্লিষ্ট কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন। সেই তদন্তেই অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা মিলেছে বলে দাবি তদন্তকারী সংস্থার।

বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট জমা পড়ার পর শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে অযোধ্যার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ এফআইআর নথিভুক্ত করে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে। তদন্তকারীদের মতে, এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে আরও গ্রেফতার হতে পারে।

দেখুন অন্য খবর :

Latest News

৭২ ঘণ্টা পর শেষ উদ্ধারকাজ, তারাতলার ধ্বংসস্তূপে পুলিশের কড়া পাহারা

ওয়েব ডেস্ক : তারাতলার (Taratala) নির্মীয়মাণ গুদাম ভেঙে ভয়াবহ দুর্ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পর শেষ হল উদ্ধার অভিযান। পুলিশ...

More Articles Like This