রাজধানী শিশু পাচার চক্রের রমরমা, গ্রেফতার ১৩

Must Read

ওয়েব ডেস্ক : রাজধানী দিল্লিতে (Delhi) চলছে শিশু পাচার চক্রের (Child trafficking) রমরমা। আর সেই পর্দা এবার ফাঁস হল। জানা গিয়েছে, বিক্রির ধাঁচে প্রাইস ট্যাগ লাগিয়ে বিক্রি করা হচ্ছিল সদ্যোজাতদের। মেয়েদের ক্ষেত্রে দাম রাখা হয়েছিল ৩ থেকে ৫ লাখের মধ্যে। আর ছেলেদের দাম রাখা হয়েছিল ৬ থেকে ৮ লাখের মধ্যে। এই ঘটনায় চিকিৎসক, দালাল, পাচারকারী-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫ সদ্যোজাতকে।

পুলিশ সূত্রে খবর, পাচারকারীরা মূল আর্থিকভাবে দুর্বল পরিবারকে টার্গেট করত। এর পর গুজরাট ও রাজস্থান থেকে সদ্যোজাতদের এনে রাজধানীতে বিক্রি করা হত। বহু দিন ধরে চলছিল এই চক্র। তবে দিল্লির এক নাগরিকের তৎপরতায় বিষয়টি সামনে আসে। তিনি দেখেছিলেন, এক মহিলার হাতে প্রায় দিন রয়েছে নতুন নতুন শিশু। এর পর পুলিশকে (Police) বিষয়টি জানান তিনি।

আরও খবর : নিট পরীক্ষার আগে চরম সিদ্ধান্ত পড়ুয়ার, শোক পরিবারে

অভিযোগ পেয়েই পুলিশ নজর রাখতে শুরু করে। এর পর ক্রেতা সেজে ওই মহিলার সঙ্গে যোগাযোগ করা হয়। এর পরেই গোটা চক্রের বিষয়ে জানতে পারে পুলিশ (Police)। অভিযান চালিয়ে চিকিৎসক, দালাল, পাচারকারী, মধ্যস্থতাকারী ও ক্রেতা সহ ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এই চক্রে যুক্ত বাকিদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। তদন্তে আধিকারিকরা জানতে পেরেছেন, শিশুদের সংগ্রেহ করে ভুল তথ্য দিয়ে সদ্যোজাতদেরকে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হত।

পুলিশের দাবি, অনেক সময় ধরে রাজধানীতে এই চক্র সক্রিয় ছিল। পুলিশের অনুমান, এখনও পর্যন্ত ৩০টি শিশুকে এইভাবে পাচার করা হয়েছে। তবে এই ঘটনায় উদ্ধার হওয়া শিশুদের হেফাজতে রাখা হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

মমতার সভা নিয়ে জট কাটল না! ডিভিশন বেঞ্চ থেকে ফের সিঙ্গল বেঞ্চে মামলা

শ্রীরামপুর: শ্রীরামপুরের (Srirampur) মাহেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা ঘিরে তৈরি আইনি জট কাটল না। সভার অনুমতি সংক্রান্ত মামলাটি...

More Articles Like This