ওয়েব ডেস্ক : ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup 2026) কাতারকে (Qatar) হাফ ডজন গোল দিয়েছে কানাডা (Canada)। কিন্তু, বিরাট ব্যবধানে ম্যাচ জিতেও আনন্দ করতে পারলেন না ‘লেস রুজেস’রা। কারণ এই ম্যাচ ভয়ঙ্কর চোট পান কানাডার তারকা মিড ফিল্ডার ইসমাইসল কোনে (Ismael Kone)। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন তিনি। এছাড়া এই ম্যাচে দুই দলের সংঘর্ষও চর্চায় উঠে এসেছে।
ম্যাচ যখন ৫২ মিনিটে তখন ইসমাইসল কোনেকে (Ismael Kone) ট্যাকেল করেন কাতারের আসিম মাদিবো। এর পরেই মাঠে তাঁকে কাতরাতে দেখা যায়। এমনকি বাঁ পায়ের হাঁটির নিচের অংশ ঝুলতেও দেখা যায়। এর পর তাঁকে স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয়। এদিকে লাল কার্ড দেখানো হয় কাতারের ফুটবলারকে। অন্যদিকে ইসমাইলের চোট দেখে কেঁদে ফেলেন কানাডার কোচ জেসি মার্শও।
আরও খবর : বাবার অসুস্থতা নিয়ে গুজব, বিবৃতি দিল মেসির পরিবার
তিনি জানিয়েছেন, কোনেকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তাঁর অস্ত্রপচার হবে। এদিকে কাতারের ফুটবলার আসিম মাদিবোর ভয়ানক ট্যাকেল নিয়ে সরব হয়েছেন জোনাথন ডেভিড। তাঁর কথায়, অন্যদের কষ্ট দেওয়ার জন্যই এমন টযাকেল করা হয়েছে।
এই ঘটনা ছাড়া জোড়া লাল কার্ড ও দুই দলের ফুটবলারদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। এদিকে হার নিশ্চিত জেনেও কাতারের (Qatar) ফুটবলাররা একের পর এখ ভয়াবহ ট্যাকেল করতে থাকে। এ নিয়ে বার বার রেফারিকে আপত্তি জানান কানাডার (Canada) ফুটবলাররা। খেলা শেষ হওয়ার পর দুই দলের ফুটবলাররাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই গোটা ঘটনা নিয়ে ফিফা কী বলে সেটাই এখন দেখার।
দেখুন অন্য খবর :
