মমতার বাড়ির সামনে কুণালকে ডিম ছুড়ে গ্রেফতার ২

Must Read

কলকাতা: মমতা’র বাড়ির সামনে কুণাল ঘোষকে (TMC MLA Kunal Ghosh) ডিম ছোঁড়ার ঘটনায় গ্রেফতার দুই যুবক। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় সোমবার রাতেই তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। দুই অভিযুক্তকে গ্রেফতার করল কালীঘাট (Kalighat) থানার পুলিশ।ধৃতদের নাম চন্দন কয়াল এবং রবি কয়াল।

সোমবার সন্ধ্যায় কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে বৈঠকে গিয়েছিলেন কুণাল -সহ তাঁর দলের কয়েক জন শীর্ষ নেতা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন তৃণমূল মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল।তখনই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। মাথায় এবং পিঠে ডিম লাগে বিধায়কের। পুরো ঘটনাকে ‘বাঁদরামি’ এবং ‘অসভ্যতা’ বলে মন্তব্য করেন বিধায়ক। এই ঘটনায় তিনি নিজেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, যার ভিত্তিতেই এই গ্রেফতারি। কুণাল ঘোষ জানান, সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরনোর পর আচমকাই কালো জামা পরা এক যুবক তাঁর সামনে চলে আসে এবং তাঁর মাথা লক্ষ্য করে ডিম ছুড়ে মারে। এই হামলায় ক্ষোভ উগরে দিয়ে সংবাদমাধ্যমের সামনে বিধায়ক বলেন, ডিমটি যেভাবে এসে লেগেছে তাতে তাঁর বাঁ চোখটা অল্পের জন্য রক্ষা পেয়েছে। গোটা ঘটনাকে ‘বাঁদরামি’ এবং ‘অসভ্যতা’ বলে।

আরও পড়ুন:এবার ইডির নজরে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’! ১১ ঘণ্টার জেরায় একাধিক প্রশ্ন অভিষেককে, কী বললেন তৃণমূল সাংসদ?

কুণাল আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জেড ক্যাটাগরির (Z Category) নিরাপত্তা পাওয়া নেত্রীর বাড়ির উচ্চ নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও সেখানে পুলিশের ভূমিকা ও নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন কুণাল। সোমবার রাতেই অভিযুক্তদের বিরুদ্ধে কালীঘাট থানায় এফআইআর করেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। অভিযোগের ১১ ঘণ্টা পেরনোর আগেই রবি কয়াল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।তাঁকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্ত চন্দন সিংয়ের খোঁজ শুরু করে কালীঘাট থানার পুলিশ।মঙ্গলবার সকালে চন্দনকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর।

Latest News

কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে খেতাবের দৌড়ে মোহনবাগান

ওয়েব ডেস্ক: কলকাতা লিগের (Kolkata Leauge) খেতাবি দৌড়ে হঠাৎ করেই ছবিটা বদলে গেল। সুপার সিক্সের প্রথম ম্যাচের আগ পর্যন্ত...

More Articles Like This