34.2 C
Kolkata

মা হওয়ার জল্পনায় প্রথমবার মুখ খুললেন সোহিনী সরকার

Must Read

কলকাতা: জুলাই মাসে সোহিনী সরকার (Sohini Sarkar) ও শোভন গঙ্গোপাধ্যায়ের (Shovan Ganguly) বিয়ের দ্বিতীয় জন্মদিন। সেই বিশেষ মুহূর্তের আগেই টলিপাড়ায় জোর চর্চা—তারকা দম্পতির জীবনে নাকি আসতে চলেছে নতুন অতিথি। গত কয়েকদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো, মা হতে চলেছেন সোহিনী। অনুরাগীদের মধ্যেও কৌতূহলের পারদ ছিল তুঙ্গে। এবার টলিপাড়ার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে মা হওয়ার জল্পনা নিয়ে প্রথমবার মুখ খুললেন সোহিনী সরকার।

টলিপাড়ার জোর গুঞ্জন, মা হতে চলেছেন সোহিনী।এতদিন এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দু’জনের কেউই। মা হওয়ার গুঞ্জনের মাঝেই শহরের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা গেল অভিনেত্রীকে। আর সেখানেই মা হওয়ার গুঞ্জন নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি সোহিনীকে দেখা গেল শহরের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। যেখানে অভিনেত্রী পরেছিলেন হালকা গোলাপি রঙের শাড়ি ও নীল রঙের প্রিন্টেড ফুল স্লিভ ব্লাউজ। হালকা বেবিবাম্প দেখা যাচ্ছে, চোখে-মুখে মাতৃত্বের গ্লো একেবারে স্পষ্ট। সূত্রের খবর, চলতি বছরের শেষের দিকে দুই থেকে তিন হবেন সোহিনী-শোভন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হালকা গোলাপি শাড়িতে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মা হওয়ার জল্পনা প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও তাঁর মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সোহিনীর কথায়, ‘‘এটা একটা অ্যাওয়ার্ড ফাংশন। এখানে শিল্পীদের কাজ নিয়েই কথা হওয়াই ভাল। আমাদেরও নিশ্চয় এমন একটা সময় আসবে, যখন সবকিছু জানাব।আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়ার অধিকার প্রত্যেক মানুষেরই রয়েছে। সময় এলে আমরাও সেটা ভাগ করে নেব।’’

আরও পড়ুন: ‘ককটেল ২’ প্রচারে ভক্তদের ভিড়ে হুড়োহুড়ি, রশ্মিকাকে আগলে ভাইরাল কৃতী শ্যানন

Latest News

মমতার বাড়ির সামনে কুণালকে ডিম ছুড়ে গ্রেফতার ২

কলকাতা: মমতা’র বাড়ির সামনে কুণাল ঘোষকে (TMC MLA Kunal Ghosh) ডিম ছোঁড়ার ঘটনায় গ্রেফতার দুই যুবক। বেলেঘাটার তৃণমূল বিধায়ক...

More Articles Like This