36.5 C
Kolkata

মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিস, ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ

Must Read

কলকাতা: আরও বিপাকে তৃণমূল নেতা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। মেসিকাণ্ডে (Messi Goat Tour Case) তৃতীয় নোটিস অরূপ বিশ্বাসকে পাঠাল বিধাননগর দক্ষিণ থানা (Bidhannagar Police )। ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। বুধবার মেসি কাণ্ডে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ পান প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এদিকে, বর্তমানে কোনও খোঁজ নেই অরূপ বিশ্বাসের। পুলিশি তলবেও সাড়া দেননি তিনি। তাই আদৌ তিনি তৃতীয় নোটিসের পর হাজিরা দেন কিনা, সেটাই দেখার।

গত ১৭ মে শতদ্রু দত্ত (Satadru Dutta) বিধাননগর দক্ষিণ থানায় অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির ৩(৫)/ ৩০৮ (২)/ ৩১৮(৪)/৩৫১(২)/৬১(২) ধারায় অভিযোগ দায়ের করেন মেসির গোট টুরের আয়োজক শতদ্রু। তাঁর অভিযোগ টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, মেসির ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি, প্রতারণার। সেই অভিযোগের ভিত্তিতে অরূপকে গত ৪ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ। তবে তার আগেই বিধাননগর দক্ষিণ থানার সঙ্গে যোগাযোগ করেন প্রাক্তন মন্ত্রী। প্রথমবার তলব এড়ানোর সময় অরূপ জানান, তিনি অসুস্থ। তাই আগামী দু’সপ্তাহের মধ্যে হাজিরা দেওয়া সম্ভব নয়। কিন্তু অরূপকে সেই সময়টাও দিতে নারাজ পুলিশ।

আরও পড়ুন:

বুধবার মেসি কাণ্ডে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ পান প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তবে বারবার হাজিরা এড়ানোর জন্য তাঁকে ব্যাপক ভর্ৎসনা করে কোর্ট। মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য সাফ জানিয়ে দেন, পুলিশ ডাকলে নির্ধারিত দিনে হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। আদালত জানিয়েছে, আগামী ১৭ অগস্ট পর্যন্ত প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কোনওরকম কঠোর আইনি পদক্ষেপ বা দমনমূলক নীতি গ্রহণ করতে পারবে না পুলিশ প্রশাসন।তদন্তে কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না বলেও স্পষ্ট করে দেন তিনি। এর পরেই আদালতের নির্দেশ মেনে, ৪৮ ঘণ্টা সময় রেখে হাজিরার প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে হাজিরার জন্য তৃতীয় নোটিস পাঠাল পুলিশ।পাশাপাশি, বিধাননগর দক্ষিণ থানার তদন্তকারী আধিকারিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে যে, এই মেসি-কাণ্ডে তদন্তের অগ্রগতি ঠিক কতখানি এবং অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এই মুহূর্তে অন্য কোনও মামলা রুজু রয়েছে কিনা, সে বিষয়ে আদালতকে বিস্তারিত জানাতে হবে।

Latest News

একে একে নিভিছে দেউটি, এবার মমতার হাত ছাড়ছেন সুদীপ?

নয়াদিল্লি: শতাব্দী রায়ের (Satabdi Roy) সঙ্গে দিল্লি গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে কি তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) হাত ছেড়ে...

More Articles Like This